‼️😭 শেষ বারের মতো প্লুটোকে দেখতে এসে কান্নায় এক্কেবারে ভেঙে পড়লো মিঠি.! 😭‼️

স্টার জলসার সিরিয়ালগুলোর মধ্যে “চিরসখা” সিরিয়ালটি অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল। শুরুর প্রথম ২-৪ সপ্তাহ একটু পিছিয়ে থাকলেও, তার পরবর্তীতে একচেটিয়া TRP তালিকায় রাজত্ব করে চলেছে। সম্প্রতিকা TRP তালিকায় এটি তো প্রথম দুইয়ে জায়গা করে নিয়েছে। 😱

তো সাম্প্রতিক পর্বে আমরা দেখতে পাচ্ছি যে প্লুটো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে নিয়েছে। আর এই নিয়ে মৌ এবং অনন্যা মিঠিকেই দায়ী করছে। আর সেটা আজকে সমস্ত মাত্রা ছাড়িয়ে যায়, যখন প্লুটোর মৃত্যুর খবর পেয়ে মিঠি কাঁদতে কাঁদতে প্লুটোকে শেষ বারের জন্য দেখতে আসে.! 🥹💔

মিঠি প্লুটোকে ঐ অবস্থায় দেখে অঝোরে কাঁদতে থাকে। কিন্তু মৌয়ের সেটা সহ্য হয়না, সে শুরু করে দেয় তার নাটক.! সে দৌড়ে যায় মিঠির কাছে, আর তারপর সে যেভাবে মিঠি ও মিটিলের উপর আক্রমণ শুরু করলো, সেটা সত্যিই ধারণার বাইরে ছিল। 👀 মানে মৌ এতটাই অসভ্যতামি করছিল যে, শেষে মিঠিকে কান্না থামিয়ে নিজেকে কন্ট্রোল করে তাকে মৌ-কেই সামলাতে হলো। 😜 আর তারপরেই শুরু হয়ে গেল ঐ অনন্যাও। বাবা রে বাবাঃ তার কি সেই তান্ডব 👀 তাকে যদি কেউ না ধরতো, সত্যি সত্যিই সে বোধহয় মিঠিকে আজকে খেয়েই ফেলতো। 😜 মানে মৌ এবং অনন্যা তো যা করছিল করছিলই.! যেখানে আবার যোগ দিয়েছিল বুবলাই এবং বর্ষাও। 😱 আর মৌ, সে তো বারবার একই কথা বলেই যাচ্ছিল.! প্লুটো কেন তুই চিঠিতে মিঠির নামটা লিখে গেলি না, কেন লিখে গেলি না ইত্যাদি ইত্যাদি.! ঠিক তখনই আর সহ্য করতে না পেরে সর্বজিত বাবু বলেই ফেলল, সর্বজিৎ বাবু বলল, হ্যাঁ লিখে গেছে তো.! তবে হ্যাঁ, মিঠির নাম লিখে যায়নি। এরপর সে অনন্যার দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই বুঝতে পারছো কার বা কাদের নাম লিখে গেছে.! আর বোধহয় আমাকে খুলে বলতে হবে না। তিনি অনন্যাকে বলেন, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। কিন্তু তুমি বাধ্য করছ আমাকে সবটা সবার সামনে আনতে। 😱 এই কথাটা শোনার পরেই অবশেষে সবাই লাইনে চলে আসে। বিশেষ করে ঐ চারমূর্তি, মানে অনন্যা, মৌ, বর্ষা এবং বুবলাই.! 😜

So তোমাদের কি মনে হয়, সর্বজিৎ বাবুর কি প্লুটোর লেখা সুইসাইড নোটটা সর্বসমক্ষে আনা উচিত.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »