‼️😱 কোনো চমক ছাড়াই “চ্যাম্পিয়ন্স অফ ব্রাইট মাইন্ডস”এর ফাইনালে মুখোমুখি হতে চলেছে পারুল ও রায়ান.! 😱‼️

জি বাংলার “পরিণীতা” সিরিয়ালের নতুন একটা প্রোমো চলে এসেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি, চ্যাম্পিয়ন্স অফ ব্রাইট মাইন্ডসের ফাইনালে কোনো সারপ্রাইজ ছাড়াই পারুল ও রায়ানই উঠেছে.! আর আমরা দেখতে পাচ্ছি, পারুলের নাম যখন ঘোষণা করা হয়, তখন কেউ হাততালি দেয় না। আর এই নিয়ে শিরিন পারুলকে আবারো বহিরাগত বলে কটাক্ষ করতেও ছাড়ে না.! তবে পারুল পাল্টা দিয়ে বলে আমি হারিয়ে যাব বলে বাঁকুড়া থেকে আসি নাই.! আমাকে টিকে থাকতেই হবে, আর এই ফাইনালটা জিততেই হবে। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

আর এরপরেই কোন সারপ্রাইজ ছাড়াই নাম আসে রায়ান বসুর। আর রায়ানের নাম শুনেই চমকে যায় পারুল। কিন্তু রায়ান ও তার সমস্ত বন্ধুরা খুশিতে একেবারে গদগদ হয়ে ওঠে। রায়ান তো যেন আকাশে ওড়াই শুরু করে দেয়.! আর সে স্টেজে গিয়ে যেভাবে পারুলের দিকে তাকায়, দেখে তো মনে হয় ফাইনালে পারুলকে যেন সে তুড়ি মেরেই উড়িয়ে দেবে। 👀 কিন্তু পারুল আবার মনে বলতে থাকে, হে বাবা ভুবনেশ্বর আমি এখন কি করবো.? আমি নিজে জিতবো নাকি নিজের ভালোবাসাকে যেতাবো.? 😱

So পারুল যে হাজার অপমান সত্ত্বেও রায়ানের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে, সেটা তার এই কথাতেই স্পষ্ট। 🥰 বাকি এবার দেখাই যাক, এই কম্পিটিশনে শেষ পর্যন্ত কে জেতে..?? 🤔🤔

Leave a Comment

Latest Updates