জি বাংলার “কোন গোপনে মন ভেসেছে” সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে.! এখানে আমরা দেখতে পাচ্ছি, আদালতে অনিকেত দোষী প্রমাণিত হয়ে যায়.! কিন্তু অনিকেত চিৎকার করে বলে না, আমি নির্দোষ.! এরপর অনিকেত শ্যামলীকে বলে, শ্যামলী তুমি যেখান থেকেই হোক উপাসনাকে খুঁজে নিয়ে এসো.! কারণ একমাত্র উপাসনাই আমাকে বাঁচাতে পারে। 😱
তো এরপরেই আমরা দেখতে পাই, শ্যামলী উপাসনাকে খুঁজে খুঁজে হাজির হয়েছে তার কাছে। আর তারপর সে উপাসনার কাছে হাত জড়ো করে বলছে, উপাসনা তুমি অনিকেতকে বাঁচাও। তখন উপাসনা বলে আমি বাঁচাতে পারি, তবে একটা শর্ত আছে.! তখন শ্যামলী বলে কি শর্ত.? উপাসনা বলে তোমাকে আমার ভালোবাসার মানুষকে খুঁজে এনে দিতে হবে। তখন শ্যামলী বলে কে তোমার ভালোবাসার মানুষ.? তখন উপাসনা হাত বাড়িয়ে দেওয়ালে টাঙানো কিঞ্জলের ছবিটা দেখায়.! শ্যামলী তখন চমকে গিয়ে বলে…কিঞ্জল স্যার.! 😱
So শ্যামলী কি তাহলে পারবে এত বছর আগে হারিয়ে যাওয়া আপাত দৃষ্টিতে একজন মৃত মানুষকে উপাসনার কথামতো খুঁজে বের করতে.? আর শ্যামলী সেটা করলেও, উপাসনা কি তার কথামতো অনিকেতকে বাঁচাবে.? 🤔 এই প্রশ্নের উত্তর পেতে হলে তোমাদের অবশ্যই দেখতে হবে জি বাংলার এই “কোন গোপনে মন ভেসেছে” সিরিয়ালটি। 👍




