‼️🥹 সোমের মা যে পর পুরুষের সাথে পালিয়ে গেছে, রায় সাহেব এটা জানিয়ে দিতেই ভেঙ্গে গেল রত্নার বিয়ে.! 🥹‼️

জি বাংলার “দাদামণি” সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি সোমের বড় বনের আশীর্বাদে সবাই এসে উপস্থিত হয়। যথারীতি সেখানে এসে হাজির হয় রায় সাহেবও। কিন্তু বেচারা সোম তো জানে না, যেই রায় সাহেবকে সে ভগবান বলে মনে করে, সেই রায় সাহেবই তার বোনের বিয়ে ভেঙ্গে দিতে চায়। 👀

Thank you for reading this post, don't forget to subscribe!

সেই মতোই আশীর্বাদ শুরু হওয়ার সময় যখন সোমের বাবার খোঁজ শুরু হয়, তখন রায় সাহেবের উস্কানিতে সেখানে উপস্থিত সমস্ত লোকেরা সোমের বোনের হবু শ্বশুরবাড়ির লোকের সামনেই সোমের বাবাকে মাতাল বলে সম্বোধন করতে থাকে.! সাথে তারা এটাও জানিয়ে দেয়, যে সোমের মা পর পুরুষের সাথে পালিয়ে গেছে। 👀 স্বাভাবিকভাবেই এটা শুনেই রেগে যায় সোমের বোনের হবু শাশুড়ি.! আর সে এই সম্বন্ধ ভেঙ্গে দিতে চায়। তাই তারা আশীর্বাদ না করেই সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু সোম তখন তাদের পায়ে পড়ে তাদেরকে আটকানোর চেষ্টা করে.! সেই সময় পার্বতী তাকে আটকে দিয়ে বলে, কথায় কথায় লোকের পায়ে পড়তে নেই সোম.! তাহলে লোকে আরো সুযোগ বেশি নেয়। 😱

পার্বতী এই কথাটা যে তার বাবা ও দাদাকে শুনিয়ে শুনিয়েই বলেছে, সেটা তার বাবা ও দাদার আর বুঝতে বাকি থাকে না। 👀 কিন্তু প্রশ্ন হচ্ছে, যার বোঝা দরকার, মানে সেই সোম, সে কি আদৌ কথাটার মানে বুঝতে পেরেছে.? 🤔🤔 সেটা জানতে হলে অবশ্যই তোমাদের দেখতে হবে জি বাংলার এই “দাদামণি” সিরিয়ালটি। 🥰

Leave a Comment

Latest Updates