জি বাংলার “কুসুম” সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গুলী গ্রুপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের নাম ঘোষণা হওয়ার পর গাঙ্গুলী বাড়িতে একটা পার্টি থ্রো করা হয়.! আর সেখানে আবারো একবার সাংবাদিকদের সামনে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুমকে সবার সামনে ইন্ট্রোডিউস করায় আয়ুষ্মান.! 😱
Thank you for reading this post, don't forget to subscribe!কিন্তু ওদিকে দেবলীনা এবং কাকি প্ল্যান করে রাখে এই পার্টিতে কুসুমকে অপদস্ত করবে বলে। সেইমতো দেবলীনা ও কাকি ড্রিংকের মধ্যে কিছু একটা নেশার জিনিস মিশিয়ে কুসুমকে খাইয়ে দেয়.! 👀 ফলে সেটা পান করার পরেই নিজের হুঁশ হারিয়ে বসে কুসুম। সে নেশার ঘোরে উল্টোপাল্টা সব করতে থাকে। কিন্তু সময় মতো আয়ুষ্মান তাকে ধরে নেয়। কুসুম আয়ুষ্মানকে বলতে থাকে, তার কাছে কিছু একটা সিক্রেট রয়েছে.! 😱
ওদিকে এই সমস্ত কিছু দেখে ইন্দ্রানী গাঙ্গুলী আবার রেগে যায়.! 😜 তবে এত কিছুর মাঝে আবারো একটা ভালো কিছু হয় কুসুমের সাথে.! মানে এর ফলে কুসুম ও আয়ুষ্মান আরো কাছাকাছি চলে আসে.! 😱




