জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম একটু জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “পরিণীতা”। গত সপ্তাহে বেঙ্গল টপার হওয়ার পর এই সপ্তাহেও দ্বিতীয় স্থান অধিকার করেছে এই সিরিয়ালটি। 😱 সম্প্রতি আমরা এই সিরিয়ালে দেখতে পাচ্ছি পারুলকে মিথ্যে চুরির দায়ে ফাঁসিয়ে দিয়েছে রায়ানের মা, টগর ও শিরিন। শুধু তাই নয় পারুলকে তারা এমনই কোণঠাসা করেছে, যে তার হয়ে কেস লড়তে একটা উকিলও রাজি হয়নি। 🥹
স্বাভাবিকভাবেই পারুল তার হয়ে সাওয়াল করার জন্য একটা উকিলও পায় না। উল্টোদিকে শিরিনের মা এমন একজন উকিলকে ঠিক করেছে, যে একতরফা ভাবে পারুলের বিরুদ্ধে সমস্ত প্রমাণ পেশ করে তাকে পুরো কোণঠাসা করে দেয়। 🥹 স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখে খুব খুশি হয় রায়ানের মা, টগর, শিরিন, রায়ানের কাকিমা ও দিদি। উল্টোদিকে ভেঙ্গে পড়ে মল্লার, মৈনাক, তড়িতা বৌদি ও কাকু। 💔
কিন্তু এমন সময় হঠাৎই আমরা দেখতে পাই রায়ান এসে উপস্থিত হয় আদালতে। শুধু তাই নয়, সে সাথে নিয়ে আসে একজন উকিলকেও। রায়ান আদালতে জানায়, এই রায়ান থাকতে পারুল চক্রবর্তী বিনা উকিলে কেসে লড়বে এটা আবার হতে পারে নাকি.? 🤔 স্বাভাবিকভাবেই রায়ানকে আদালতে দেখে চমকে যায় সবাই। পারুল খুশি হলেও ভয় পেয়ে যায় রায়ানের মা ও শিরিন। 😜 এরপরই আমরা দেখতে পাই আদালতের থেকে সময় চেয়ে রায়ান, মল্লার ও পারুল উপযুক্ত প্রমাণ জোগাড় করে আদালতে পেশ করে। তারা এটা প্রমাণ করে দেয় যে, ঐ সিসিটিভি ফুটেজটা নকল। ফলে আদালত সম্মানে নির্দোষ ঘোষনা করে পারুলকে। 😱
আদালতের এই রায় শুনেই খুব খুশি হয় পারুলসহ তার শুভানুকাঙ্ক্ষীরা সবাই। উল্টোদিকে এই রায়ের ফলে মুখ চুন হয়ে যায় রায়ানের মা, কাকি, দিদি, শিরিন ও টগরের। 😜 পারুল তো সোজা ছুটে গিয়ে আদালতে সবার সামনেই জড়িয়ে ধরে রায়ানকে। 😱
So পারুল তো নির্দোষ প্রমাণিত হয়েই গেল। কিন্তু সে যে শপথ নিয়েছিল, যারা প্রকৃত দোষী তাদের সবাইকে শাস্তি দেবে.! কি মনে হচ্ছে, পারুল কি পারবে রায়ানের মা, নিজের বোন টগর ও শিরিনকে শাস্তি দেওয়াতে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




