‼️😱 কিংকরকে অপর্নার হবু স্বামী ডাক্তার হিন্দোল সম্পর্কে আর্য খোঁজখবর নিতে বললেও পরিস্কার মানা করে দিলো সে.! 😱‼️

“চিরদিনই তুমি যে আমার”, জি বাংলার এই জনপ্রিয় সিরিয়ালটি এই মুহূর্তে সবথেকে চর্চিত একটি সিরিয়াল। 👍 সাম্প্রতিক এপিসোডে আমরা দেখতে পেলাম মায়ের কথামতো আর্য অপুর ব্যাপারে কথা বলতে যায় তার বাবা সতীনাথ বাবুর কাছে । কিন্তু সতীনাথ বাবু উল্টে বয়সের দোহাই দিয়ে আর্যকে পরিষ্কার ভাবে অপুর জীবন থেকে সরে যেতে বলে। 💔 ফলে সেখানে আর্যর আর কিছু বলারই থাকে না। 🥹

Thank you for reading this post, don't forget to subscribe!

এরপর আর্য যখন বেরিয়ে আসবে, সেই সময় তার সামনে চলে আসে অপর্না। অপর্ণা তাকে বারবার জিজ্ঞাসা করে যে তার বাবা কি বলল.? 🤔 কিন্তু আর্য তার কোন কথার উত্তর না দিয়ে সোজা বেরিয়ে যায় গাড়ি নিয়ে। কিন্তু অপর্ণা প্রথমে আর্যর পিছু পিছু এবং পরে আর্যর গাড়ির পেছন পেছন ছুটতে থাকে.! কিন্তু আর্য সেটা লক্ষ্যই করেনি। এদিকে একটা সময় অপর্ণা পড়ে যায় রাস্তায়, তার হাত কেটে যায়.! 🥹

কিন্তু সেই সময়ই সেখানে এসে হাজির হয় কিংকর। কিংকর সুযোগ বুঝে অপর্ণাকে বলে, সে এতদিন আলেয়ার পিছনে ছুটছিলো.! তাই সে যেন আর ছোটাছুটি না করে, কারণ আলেয়া দূর থেকেই দেখতে ভালো লাগে। 👀 কিন্তু তখনই সেখানে গাড়ি ঘুরিয়ে এসে হাজির হয় আর্য। আর্যকে দেখেই চমকে যায় কিংকর। আর্য কিংকরকে প্রশ্ন করে, সে এত রাতে এখানে কি করছে.? 🤔 কিন্তু কিংকর কোন উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়।

এরপর আর্য অপর্নাকে বলে তার মাথা ঠিক ছিল না, তাই সে তাকে দেখতে পাইনি। এরপর আর্য বলে অপুকে তার মধ্যে এবং তার বাবা মায়ের মধ্যে একজন বেছে নিতে হবে। কিন্তু সাথে সে এটাও বলে, বাবা-মাকে ছেড়ে, তাদের দুঃখ দিয়ে কোনো সন্তানই কখনো সুখী হতে পারেনা। তাই অপর্ণা যেন তাকে ভুলে যায়। এই বলে আর্য অপর্ণার কাছে হাত জোড় করে। 🙏

এদিকে আবার দেখতে পাচ্ছি এক্কেবারে ভেঙে পড়েছে অপু। সে তার মাকে কাঁদতে কাঁদতে বলছে, আমাকে যদি আর্য স্যারের থেকে আলাদা করা হয়, তাহলে আমি শুকনো গাছের মতো ধীরে ধীরে সমস্ত ডালপালা শুকিয়ে শেষ হয়ে যাবো। 💔

অন্যদিকে আবার দেখতে পাচ্ছি, আর্য তার অফিসের কেবিনে কিংকরকে বলছে, তার ঐ অপর্ণার হবু স্বামী মানে হিন্দোলের বিষয়ে কিছু খোঁজখবর চাই.! কিন্তু কিংকর হাত জড়ো করে পরিষ্কার ভাবে আর্যকে না করে দেয়। কিংকর বলে, আমি এই ব্যাপারে তোকে কোন সাহায্য করতে পারবো না। 👀 স্বাভাবিক ভাবেই কিংকরের মুখ থেকে এই কথা শুনেই চমকে যায় আর্য.! 😱

So যেই কিংকর আর্যর জন্য সমস্ত কাজ এক নিমেষেই করে দেয়। সেই কিংকর আজকে হঠাৎ এই কাজটা করতে মানা করছে কেন.? 🤔 এর পেছনে অন্য কোন কারণ নেই তো.? 🤔 এমনটা তো নয়, যে ঐ হিন্দোলকো অপর্নার পেছনে আসলে কিংকরই লাগিয়েছে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates