‼️😱 বিফলে গেল শিরিনের মায়ের পারুলকে মারার প্ল্যান। অল্পের জন্য প্রাণে বাঁচলো রায়ান.! 😱‼️

জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালটি এই মুহূর্তে দারুন এক গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে পারুল যবে থেকে জানতে পেরেছে, যে সে তার বাবা-মায়ের নিজের মেয়ে নয়.! তখন থেকে সিরিয়ালটি যেন আরো দারুণভাবে জমে উঠেছে। 😱 তার অবশ্য আরো একটা কারণ হলো শিরিন ও তার মায়ের পারুলকে লাগাতার তার নিজের জন্ম পরিচয় খুঁজে পাওয়া থেকে আটকানো। 👍

তো সম্প্রতি আমরা দেখতে পেলাম, যেহেতু পারুলকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে শিরিনের বাবা অর্থাৎ পারুলের নিজের বাবা.! তাই সেটা কোনভাবেই মেনে নিতে পারেনা শিরিনের মা ও শিরিন। তারা ভয় পেতে থাকে, যে পারুল যদি তার জন্ম পরিচয় সম্বন্ধে জেনে যায়, তাহলে তাদেরকে তাদের সমস্ত সম্পত্তি হারাতে হবে। সেই জন্যেই শিরিনের মা ঠিক করে, যে পারুলকেই এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। 👀 কারণ যাকে নিয়ে এত চিন্তা, সেই পারুলই যদি মারা যায়, তাহলে তার জন্ম পরিচয় আর কোনদিনই সামনে আসবে না। আর তারা সারা জীবনের জন্য চিন্তা মুক্ত হয়ে যাবে। 😱

সেই মতোই শিরিনের মা পারুলকে মারতে লোক লাগিয়ে দেয়। আর যেহেতু পারুল প্রতিদিন একটাই অটো করে ইউনিভার্সিটিতে যায়.! তাই শিরিনের মা ঠিক করে সেই অটোটাকে সে এক্সিডেন্ট করিয়ে পারুলকে মেরে ফেলবে। 👀 কিন্তু সেদিনই বসু বাড়িতে ঘটে যায় এমন একটা ঘটনা, যার ফলে পারুলের ইউনিভার্সিটি যেতে দেরি হয়ে যায়। আর ওদিকে রায়ানেরও বাইকটা খারাপ হয়ে যায়। ফলে রায়ান ঠিক করে যেই অটোতে করে পারুল যাওয়া আসা করে, আজকে সে সেই অটোতে করেই ইউনিভার্সিটিতে যাবে। 😱

সেই মতো রায়ান যখন অটোতে চেপে ইউনিভার্সিটি উদ্দেশ্যে রওনা দেয়, তখনই পেছন থেকে সেই অটোকে ফলো করা শুরু করে শিরিনের মায়ের লাগানো লোক। কিন্তু ভাগ্যের পরিহাসে ঐ অটো ড্রাইভার এবং রায়ান বুঝতে পেরে যায়, যে একটা গাড়ি তাদের দিকে দিক শূন্য হয়ে ধেয়ে আসছে.! তাই তারা দুজনেই সঠিক সময়ে অটো থেকে লাফ দিয়ে নেমে যায়। 😱 কিন্তু লাফ দিয়ে নামতে গিয়ে মাথায় চোট লেগে জ্ঞান হারায় রায়ান। 🥹 যদিও পরমুহূর্তেই তার জ্ঞান ফিরে আসে এবং সে সুস্থই থাকে। 👍

তবে এই পুরো ঘটনাটা রায়ান যখন পারুলকে জানায়, তখন পারুলের সন্দেহ হয়। সে মনে করে দেখে ঠিক একই ভাবে একই জায়গায় দাদুরও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল। 👀 সেই কথা পারুল রায়ানকে জানায়। এরপর পারুল ঠিক করে তারা পুলিশ স্টেশনে যাবে এবং সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে। কারণ পারুলের মনে হচ্ছে এটা কোন এক্সিডেন্ট নয়.! নিশ্চয়ই কেউ বা কারা জেনে বুঝে বসু বাড়ির ক্ষতি করতে চাইছে.? 🤔

So তাদের যে কেউ ক্ষতি করতে চাইছে, এটা তো পারুল বুঝেই গেলো.! কিন্তু পারুল কি আদৌ বুঝতে পারবে, যে ক্ষতিটা আসলে বসু বাড়ির কারো নয়, তারই করার চেষ্টা হচ্ছে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »