জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল “কোন গোপনে মন ভেসেছে” গতকালই শেষ করলো তার পথ চলা। 💔 ২০২৩ সালের ১৮ই ডিসেম্বর থেকে জি বাংলার পর্দায় পথচলা শুরু করেছিল এই সিরিয়ালটি। এরপর মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। কিন্তু গতকাল ৬ ই সেপ্টেম্বর ৫৩৪ পর্বে এসে প্রায় ১ বছর ৯ মাস চলার পর শেষ হলো এই সিরিয়ালটি। 🥹
Thank you for reading this post, don't forget to subscribe!
শেষ হওয়ার আগে, আমরা দেখতে পেলাম মাত্র ৭ মাসেই জন্ম নিলো শ্যামলীর সন্তান.! ছেলে হলো শ্যামলীর। ওদিকে জেলের ভেতরেই কন্যা সন্তানের জন্ম দিলো তৃষাও। 😱
এরপর শ্যামলী ঠিক করলো, সে তৃষার সন্তানকে ওই জেলে রাখবে না.! সে জোড়াবাড়িতে এনে মানুষ করবে তৃষার সন্তানকে। বাড়ির সবাইও তার কথাতেই সাই দিলো। 🥰

এরপর শ্যামলী ও অনিকেত তৃষার সন্তানকে আনতে গেলে দেখতে পেলাম, মানুষ হয়ে গিয়েছে তৃষা। তাই সে চায়, শ্যামলী ও অনিকেতই যেন তার সন্তানকে মানুষ করে। আর হ্যাঁ, তারা যেন বাবা-মা হিসেবেই মানুষ করে তার সন্তানকে। কারন তৃষা চায়না তার সন্তান অরু বা তার মতো কারোর ছায়ায় বড়ো হয়ে উঠুক। 😱 শ্যামলী-অনিকেতও তৃষাকে কথা দিলো এবং তার সন্তানকে বাড়িতে নিয়ে এলো। 😍

এরপর নাচা-গানার মধ্যে দিয়ে “জোয়ার ভাটা”র টিমকে স্বাগত জানিয়ে, তাদের হাতে রাত ৯:০০ টার স্লট তুলে দিয়ে চিরদিনের মতো বিদায় নিলো “কোন গোপনে মন ভেসেছে”। 💔🥹
তবে ঐ কথায় আছে না, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। তাই আগামী ৮ ই সেপ্টেম্বর থেকে ওই একই সময়ে, মানে রাত ৯:০০ টায় সম্প্রচারিত হতে চলেছে নতুন সিরিয়াল “জোয়ার ভাটা”। 😱

So কেমন ছিলো এই “কোন গোপনে মন ভেসেছে” সিরিয়ালটির এতোদিনের জার্নি.? 🤔 আর তোমরা কে কে মিস করবে এই সিরিয়াল.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




