জি বাংলার “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের আজকের প্রিক্যাপটা দেখে আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি। মানে অপুর অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হওয়াটা যে অফিসের বহু সিনিয়র মেম্বারদের সাথে সাথে, মীরাও মানতে পারবে না এটা জানাই ছিল.! কিন্তু যেই মহিলা দুদিন আগেই চুরির দায়ে সবার সামনে ক্ষমা চেয়ে অফিস থেকে বিতাড়িত হয়েছিল.! সেই মহিলা কিনা এখন গলা তুলে অপুকে জ্ঞান দিচ্ছে.? 😜 আর্য দেখছি মীরাকে একটু বেশিই মাথায় তুলে রেখেছে। 👀
তা নাহলে ঐ মহিলা কিছুতেই অপুর ওপরে অফিসে এইভাবে সবার সামনে হম্বিতম্বি করতে পারত না.! তবে অপুও আর সেই আগের অপু নেই, তাই তার ওপর এখন আর হম্বিতম্বি করে লাভ নেই.! আর সেটা সে জোর গলায় আবারো একবার পরিষ্কার বুঝিয়ে দিল।
অপু জোর গলায় অফিসে সবার সামনে, স্পেশালি মীরাকে বুঝিয়ে দিল সে কি জিনিস.! সে জানিয়ে দিল, যেহেতু তার এই নতুন প্রোমোশনটা নিয়ে সবার সমস্যা, তাই সে এই মুহূর্তে এই পোস্ট দূরেই রাখছে.! তার সাথে সাথে এসে এটাও জানায়, সে ১ সপ্তাহের মধ্যে রাজনন্দিনী শাড়ীর সেলস ২৫% বৃদ্ধি করে দেখাবে.! আর তারপরে সে নিজের যোগ্যতায় আবারো এই অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পোস্টটা ফেরত নেবে.! 😱
So কি মনে হচ্ছে, অপু কি পারবে তার কথা রাখতে.? 🤔 নাকি মীরা পেছন থেকে আবারও কোনো কল কাঠি নেড়ে অপুর এই কাজে বিঘ্ন ঘটাবে.? 🤔




