জি বাংলার “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের একটা নতুন প্রোমো ড্রপ করা হয়েছে। একচুয়ালি এটাকে প্রোমো না বলে বোমও বলা চলে.! 💣 মানে এটা এমন একটা বোম, যার ফলে কিন্তু ভেঙ্গে যেতে চলেছে হাজার হাজার মানুষের / দর্শকের মন। 💔
Thank you for reading this post, don't forget to subscribe!সত্যি বলতে কি এই জিনিসটা যে হতে পারে, কল্পনাই করতে পারিনি। মানে এইতো সবেমাত্র শুরু হলো দুজনের মিউচুয়াল প্রেম। তাই স্বাভাবিকভাবেই দর্শকেরা এটাই আশা করবে, যে তারা তাদের প্রিয় জুটির নিখাদ প্রেমটা বেশ কিছুদিন ধরে এনজয় করবে.! 🥰 কিন্তু মেকার্সদের দেখি অন্য প্ল্যান রয়েছে। 👀 আর সেইজন্যই বোধহয় আজকের এপিসোডে আর্য ও অপুর প্রেমের বিষয়টা সতু বাবু জানতে পেরে যাবে.! আর তার পাঁচ দিন পরেই জানতে পেরে যাবে সুমি কাকি মানে অপুর মা। 😜
আর আমি যদি ভুল না হই, তবে ওই হাসপাতালে কিন্তু ভর্তি রয়েছে সতু বাবুই। আর মনে হয়, অপুর থেকে পাওয়া শকড এবং মীরার অপমানটা কোনভাবেই সহ্য করতে পারেননি উনি.? 🥹 তাই ওনার এমন কিছু একটা হয়ে যাবে, যার ফলে হয়তো অনেক টাকা-পয়সার দরকার পড়বে.! আর স্বাভাবিকভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে আর্য সিংহ রায়। 😱
কেননা আমরা প্রোমোতে দেখতে পাচ্ছি আর্য এবং অপু কিন্তু হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রয়েছে। সাথে আমরা দেখতে পাচ্ছি যে অপুর মা মনমরা হয়ে ঘুরছে। আর সেই সময়ই সুমি কাকি শুনতে পেয়ে যায় বা জানতে পেরে যায় আর্য ও অপুর ভালবাসার কথাটা। 👀 আর আমার যতদূর মনে হচ্ছে, অপুর মায়ের মাথায় প্রথমে এই চিন্তাটাই আসে, যে অপু যেহেতু আর্যর সাথে একটা সম্পর্কে রয়েছে (মানে খারাপ সম্পর্ক যাকে বলে), তাই আর্য তাদের সাহায্য করছে.? 😱
কারণ অপুর মায়ের কথাগুলো কিন্তু সেই ইঙ্গিতটাই দিচ্ছে। 💔তবে অপু যে সত্যি সত্যিই ভালোবাসে আর্যকে এবং আর্যও সত্যি সত্যিই ভালোবাসে অপুকে এটা উনি বুঝতে পারেননি। কিন্তু তিনি যখন অপুকে চড়টা মারবেন, তারপর থেকেই তিনি অপুরটা বুঝতে পারবেন এবং আশা করছি পরবর্তীতে ধীরে ধীরে আর্যরটাও বুঝতে পেরে যাবে.! 👍
So এবার তোমরাই বলো, কেমন লাগলো তোমাদের নতুন প্রোমোটা.? 🤔 তোমরা কি এত তাড়াতাড়ি এতসব কিছু আশা করেছিলে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




