জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “জোয়ার ভাঁটা”। এই মুহূর্তে এই সিরিয়ালটিতে উজি ও ঋষির ধামাকাদার বিয়ে পর্ব চলছে। কিন্তু এই ধামাকাদার বিয়ের পর্বকে আরও ধামাকাদার বানিয়ে দিল ঋষি এবং নিশা-উজির সাজানো বাবার গোপন স্বীকারোক্তি.! 😱
আসলে কাকা-ঐশীরা নিশাদের ব্যাপারে হাজার বার খোঁজখবর নেওয়া সত্বেও কোন সন্দেহ যেমন কিছু বের করতে পারেনি ঠিকই.! কিন্তু তাদের কারুর মন থেকেই নিশাদের ব্যাপারে সন্দেহ কিন্তু যায় না। বিশেষ করে যখন থেকে আবার ওই হোটেলের সিসিটিভি ফুটেজটা তারা হাতে পেয়েছে, তখন থেকে তারা যেন আরও বেশি করে সন্দেহ প্রবন হয়ে উঠেছে। 👀 আর সেই কারণেই কাকা-শঙ্খরা ঠিক করে রাতের বেলায় মদ খাইয়ে নিশার বাবার পেট থেকে তারা সমস্ত সত্যিটা টেনে বের করবে। 👍
সেই মতোই তারা নিশার বাবাকে মদের ওপর মদ খাইয়ে সত্যি কথা বের করানোর জন্য রাজি করিয়ে নেয়। নিশার বাবা বলেই ফেলে, যে সবটাই হচ্ছে অ্যাক্টিং। 👀 স্বাভাবিকভাবেই এই কথা শোনার পর চমকে যায় সবাই। 😱
ওদিকে আবার আমরা দেখতে পাচ্ছি, যে ঋষি চায় না তার এবং জ্যোতি (উজির) সম্পর্কটা কোন মিথ্যের ওপর ভিত্তি করে তৈরি হোক। তাই সে ঠিক করে, সে তার সমস্ত গোপন কথাগুলো উজিকে জানিয়ে দেবে। সে ঠিক করে তার সাথে যে ইনসিডেন্টটা হয়েছিল, তার হাতে অনিচ্ছাকৃতভাবে যে ব্যক্তিটি মারা গিয়েছিল, সেই সমস্ত কথা সে উজিকে বলে দেবে। 👀 তাই সে তার কথাগুলো বলার জন্য উজিকে একা ডেকে পাঠায়। এরপর সে উজিকে বলে, আমার তোমার কাছে কিছু কনফেস করার আছে। আমার একটা অতীত আছে জ্যোতি। এমন একটা অতীত, যেটা আমি হাজার চেষ্টা করলেও ভুলতে পারব না। 😱 স্বাভাবিকভাবেই এটা শুনেই চমকে যায় জ্যোতি ওরফে উজি।
So তাহলে কি আজকে একসাথেই খুলে যেতে চলেছে দুই পক্ষেরই মুখোশ.? কাকাদের কে কি সমস্ত সত্যিটা বলে দেবে নিশার সাজানো বাবা.? কাকারা কি জানতে পেরে যাবে সমস্ত সত্যিটা.? 🤔 আর এদিকে ঋষিও কি তাহলে উজিকে বলে দেবে তার গোপন কথাটা.? ফলে উজি কি জানতে পেরে যাবে যে তার দাদাকে খুনটা এই ঋষিই করেছে.? 🤔 নাকি অন্তিম মুহূর্তে এমন কিছু ঘটে যাবে, যার ফলে কেউ-ই তাদের সত্যি কথাটা আর বলতে পারবে না.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
মদের নেশায় অঘটন ঘটালো নিশার সাজানো বাবা.! ঋষি আবার তার গোপন সত্যি ফাঁস করল উজির কাছে.! তাহলে কি আজকেই তছনছ হয়ে যাবে সমস্ত কিছু.? 🤔
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
