জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালে এই মুহূর্তে চলছে দুর্দান্ত বিয়ের পর্ব। যেখানে আমরা দেখতে পাচ্ছি ঋষি ও উজির বিয়ের অনুষ্ঠান। 👍 যদিও আমরা ভালোভাবেই জানি নিশা এই সমস্তটা করেছে শুধুমাত্র ঋষি এবং তার ফ্যামিলিকে কাঙাল করার জন্য। 👀 কিন্তু প্রশ্ন হচ্ছে, আদৌ কি শেষ পর্যন্ত নিশা তার প্ল্যানে সফল হবে.? 🤔
আসলে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে এবং যেভাবে এগোচ্ছে, তাতে কিন্তু দেখে মনে হচ্ছে নিশা শেষ পর্যন্ত তার বোনের বিয়েটা আটকাতে পারবে না.! তাদের করা প্ল্যান ফেল করে যাবে এবং উজি বাধ্য হবে ঋষিকে বিয়েটা করতে। 😱 আর যদি সত্যি সত্যি বিয়েটা হয়ে যায়, তাহলে কিন্তু এর জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে নিশা নিজে। 👍 আর অবশ্যই তার সাথে দায়ী থাকবে নিশার এই অতিরিক্ত লোভ। 👀
একচুয়ালি এই গন্ডগোলটা হওয়ার কোন চান্সই ছিল না, যদি না নিশা ঋষির দিদি ঐশীর গয়নার দিকে হাত বাড়ানোর চেষ্টা করত.! নিশা যখন থেকে জানতে পেরেছে, যে ঐশীর গহনার দোকান থেকে কলকাতার খুব নামি এক বিজনেস ম্যান এর বাড়িতে বিয়ে উপলক্ষে প্রায় ১২ কোটি টাকার গয়না ডেলিভারি করা হবে, তখন থেকেই সে ঠিক করে নিয়েছে, যে একই সাথে সে দুটো কাজ করবে.! তার প্রথম কাজ হবে ঋষি এবং উজির বিয়ের আগেই ওই গয়না ডাকাতি করা.! আর তার দ্বিতীয় কাজ হবে বিয়ের আগেই ঋষিদের সমস্ত গয়না-গাঁটি, টাকা-পয়সা নিয়ে পালিয়ে যাওয়া। 👍
কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে এবং প্রিক্যাপ দেখে যেটা বোঝা যাচ্ছে.! তাতে মনে তো হচ্ছে নিশা হয়তো ঐ ১২ কোটি টাকার গয়না চুরি করতে সক্ষম হলেও, উজির বিয়ের অনুষ্ঠানের সময় মত পৌঁছাতে পারবেনা.? আর তার ফলেই না চাইতেও মিথ্যে পরিচয় নিয়েই ঋষিকে বিয়ে করতে বাধ্য হবে উজি.! 😱
সত্যি বলতে কি যদি এরকমটা হয়, তাহলে কিন্তু উজির কপালে অশেষ দুঃখ রয়েছে.! সে যতই মেসো ও শঙ্খ মিলে তার বাবাকে ঠকাক না কেন.! 👍 হয়তো ঋষি এবং তার মা-বাবা তাকে ছেড়ে দিলেও দিতে পারে.! কিন্তু নিশা যে বাড়াবাড়িটা করেছে, ঋষিদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের বাড়ির প্রত্যেককে যেভাবে অপমান করেছে, তার প্রত্যেকটাই কিন্তু তারা ফিরিয়ে দিবে উজিকে। অবশ্যই সেটা যদি বিয়েটা হয় তারপর.! আর যদি বিয়ের পরে উজির আসল পরিচয় সামনে আসে তারপর.! 👀
So এবার তোমরা বলো, তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের মন কি বলছে.? সত্যি সত্যিই কি ঋষি ও উজির বিয়েটা হয়ে যাবে.? 🤔 নাকি নিশা ঘটিয়ে ফেলবে কোন চমৎকার এবং সঠিক সময়ে উপস্থিত হয়ে বিয়েটা আটকে দেবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
নিশা কি পারবে সঠিক সময়ে উপস্থিত হয়ে ঋষিদের কাঙাল করে তার বোনকে নিয়ে পালিয়ে যেতে.? নাকি সে আসার আগেই ঋষির সাথে উজির বিয়েটা হয়ে যাবে.? 🤔
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 15, 2026
No Comments

