ঋষির ডিজিটাল লকার যে নিশা হ্যাক করেছে, সেটা জানতে পেরে গেল ঋষির বাবা — এক ফোনেই ফাঁস হয়ে গেল নিশার কুকীর্তি.? 😱

জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালে গতকাল ঘটে গেল এমন একটি ঘটনা, যেটি মেনে নিতে পারছে না দর্শকমহল.! আসলে কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে নিশা এবার ব্যানার্জিদেরকে ধ্বংস করার জন্য ঋষির ডিজিটাল লকারকে টার্গেট করেছে.! সেই মতোই সে প্ল্যান করে উজিকে ঋষির কাছ থেকে ওই লকারের পাসকোড জোগাড় করতে বলে। 👍

উজি প্রথমে রাজি না হলেও পরে ঋষিকে ভুল বুঝে আবারো তাকে খারাপ মানুষ ভেবে নেয়.! ফলে সে ঋষির বাথরুমে থাকার সুযোগে তার ফোন থেকে পাসকোড নিয়ে তার দিদি নিশাকে দিয়ে দেয়। 👀 এরপরই তার খেল শুরু করে নিশা। নিশা ঐ পাসকোড হাতে পেয়েই ঋষির ডিজিটাল লকার এক্সেস করে সেখান থেকে সমস্ত কিছু গায়েব করে দেয়। 😱 স্বাভাবিকভাবেই একসাথে সমস্ত কিছু গায়েব হয়ে যাওয়ার ফলে ভেঙ্গে পড়ে ঋষি.! 💔 ওদিকে পুলিশও নিশাদের ধরতে পারে না। কিন্তু পুলিশ তাদেরকে ধরতে না পারলেও তারা এটা কনফার্ম করে, যে ঋষির লকার অ্যাকসেস করা হয়েছে তার পাসকোড দিয়েই। আর ঐ পাসকোড ঋষির ফোন থেকেই লিক হয়েছে। 😱

স্বাভাবিকভাবেই এটা শুনেই ভয় পেয়ে যায় উজি। তাছাড়া বাড়ির সবাই যখন জানতে পারে, যে ঋষি উজির জন্য তার ফোনের পাসওয়ার্ড তুলে নিয়েছিল, তখন সবাই উজিকে সন্দেহ করা শুরু করে। বিশেষ করে মেসো, ঐশী, কাকিমা এরা সবাই এর জন্য উজিকেই দায়ী করতে থাকে। 👀 যদিও উজি দমে না গিয়ে সে নিজেকে ভালোই ডিফেন্ড করতে থাকে.! 👍

কিন্তু আজকের প্রিক্যাপ আবার দেখছি অন্য কথা বলছে। সবাই যখন উজিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, তখনই আমরা দেখতে পাই নিশা ফোন করে উজিকে। আর সে নিজের মনের আনন্দে ঋষির টাকা চুরি করার কথা উজিকে বলতে থাকে.! কিন্তু সেই সময় আমরা লক্ষ্য করি, যে উজির ফোনটা আসলে রিসিভ করেছে উজির শ্বশুর মানে ঋষির বাবা.! 👀 স্বাভাবিকভাবেই নিশার অমন কথা শুনেই তিনি চমকে যান.! 😱

So এখন শুধু এটাই দেখার, প্রিক্যাপে যেটা দেখানো হলো আদৌ সেটা ঘটে.? নাকি এটা দেখিয়ে দর্শককে জাস্ট বোকা বানানো হলো.? কারণ এর আগে কিন্তু বহুবার এই সিরিয়ালটাতে এমনটা ঘটেছে.! আমরা দেখেছি একটা অন্য সিনের সাথে আর একটা অন্য সিনকে লিংক করে প্রেজেন্ট করা হয়েছে.! হয়তো দেখা যাবে, নিশার বলা কথাগুলো ঋষির বাবা আদৌ শুনেনইনি। উনি হয়তো অন্য কোন একজনের সাথে ফোনে কথা বলছিলেন.? 🤔 বাকি তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates