জেলযাপনের পরও কীভাবে অফিসে চাকরি পেল শিরিন.? উত্তর খুঁজছে দর্শক — তার মাঝেই সংযুক্তাকে সোজা করতে কোর্টের নোটিশ পাঠাল পারুল ও রায়ান। এবার পরিণীতায় শুরু আইনি যুদ্ধ.! 😱

তো বন্ধুগণ জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালের নতুন একটা প্রোমো চলে এসেছে। আর সেখানে আমরা বহুদিন পর আবার দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় শিরিঙ্গেকে.! 😜

তো প্রোমোতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো, ঐ CEO যখন শেষ পর্যন্ত পারুলের সাথে কোন কিছুতেই পেরে ওঠে না, তখন সে একটা নতুন ফন্দি আঁটে পারুলকে এই অফিস থেকে বিদায় করতে.! আমরা দেখতে পাই ওই সংযুক্তা নতুন নিয়ম লাগু করে। সেই নতুন নিয়মে এটা বলা থাকে, যে কোন স্বামী-স্ত্রী তাদের কোম্পানিতে একসাথে জব করতে পারবেনা। যদি জব করতেই হয়, স্বামী-স্ত্রীর মধ্যে একজনকেই জব করতে হবে। 😱

স্বাভাবিকভাবেই এটা শুনেই টেনশনে পড়ে যায় পারুল ও রায়ান। রায়ান পারুলকে বলে, পারুলই যেন এই চাকরিটা করে। কারণ পারুলের চাকরিটা খুব দরকার। তাই সে এই চাকরিটা ছেড়ে দেবে। 👍

কিন্তু এরপরেই আমরা দেখতে পাই পারুল ও রায়ান একসাথে হাজির হয় ওই সংযুক্তার কেবিনে। তারপর তারা ওই সংযুক্তার হাতে একটা কাগজ ধরিয়ে দেয়। সংযুক্তা খুব খুশি হয় এবং সে পারুলকে জিজ্ঞাসা করে, এটা কি তার রেজিগনেশন লেটার.? 🤔 তখন পারুল বলে না, এটা কোর্টের নোটিশ.! আমরা কেউ এই চাকরিটা ছাড়ছি না.! আমরা আপনার বিরুদ্ধে কোর্টে যাচ্ছি। 😱 স্বাভাবিকভাবেই এটা শুনেই চমকে যায় ঐ CEO সংযুক্তা। 😜

So এবার তো যা কিছু হবে সব কোর্টেই হবে। 👍 কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেটা আমি হেডলাইনে করেছিলাম.! যে এই শিরিন আবার হঠাৎ করে কোত্থেকে উদয় হয়ে গেল.? 🤔 আর উদয় হলো তো হলো একেবারে সেই কোম্পানির অফিসে হলো, যেই কোম্পানিতে চাকরি পেতে হলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়.! শিরিন যদি তার MBA কমপ্লিট করত তাহলেও না হয় এটা মানা যেত.! কিন্তু যখন তাদের ফাইনাল পরীক্ষা হচ্ছিল, তখন তো সে তার মায়ের সাথে জেলে ছিল। 👍 তাহলে শিরিন কি করে চাকরিটা পেয়ে গেল.? 🤔 তাহলে কি তার মায়ের সাথে সেও জেল থেকে বেরিয়ে গেল.? আর তার মা পুনরায় তার প্রভাব খাটিয়ে শিরিনকে আবার পারুলের পেছনে লেলিয়ে দিল.? 🤔 নাকি জেলে বসেই শিরিন তার ফাইনাল পরীক্ষাটা দিয়েছিল.? 🤔

তাছাড়া যেই মেয়ে ক্রিমিনালদের সাথে নিয়ে একজনকে দেশদ্রোহী হিসেবে ফাঁসানোর চেষ্টা করে হাতানাতে ধরা পড়ে জেলে গিয়েছিল.! সেই রকম মেয়েকে কোম্পানি কিভাবে তাদের কোম্পানিতে কাজে নেয়.? 🤔 তার ওপর যেই মেয়েটিকে শিরিন ফাঁসিয়েছিল, সেই মেয়েটিও যখন সেই অফিসেই চাকরি করছে.? 🤔 এই উত্তরগুলোই এখন আমাদের সবথেকে আগে জানা দরকার.! আশাকরি আগামীদিনে এই উত্তরগুলো আমরা পাবো.! 👍 বাকি তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates