একদিকে উজির সাহসী পদক্ষেপ , অন্যদিকে নিশার ভয়ংকর প্ল্যান! সত্যের পথে উজি-ঋষি, খুনের খেলায় নামল নিশা—টার্গেট ঋষি 😱

জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালের সাম্প্রতিক এপিসোডই আমরা দেখেছিলাম যে, মেসো ও শঙ্খ যখন ধরা পড়ে যায় তখন তারা নিজেদের বাঁচাতে ঋষিকেই দোষী বলে দাগিয়ে দেয়। আর ঋষির বাবা-কাকাও অন্ধের মতো দূর্জয় ও শঙ্খকেই বিশ্বাস করে। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাভাবিকভাবেই এর ফলে অত্যন্ত ভেঙ্গে পড়ে ঋষি। তাই সে নিজেকে শেষ করতে নিজেকে একটা ঘরে বন্ধ করে নেয়। 😥 কিন্তু অবশেষে উজি যখন ঋষিকে বলে, সে তাকে বিশ্বাস করে.! তখন ঋষি নরমাল হয় এবং দরজা খুলে বেরিয়ে আসে। 👍

এরপর উজি ঋষির সাথে আলাদা করে কথা বলে এবং সে ও ঋষি মিলে মেসো ও শঙ্খর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করার প্ল্যান করে। 😱 সেই মতো তারা দুজন মেসোর বাড়িতে না থাকার সুযোগে ওনার বাড়িতে হানা দেয়। আর আমরা দেখতে পাই তারা অনেক ঘাঁটাঘাটির পরে অবশেষে হাতে পায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য। 👀

ওদিকে নিশা, যে নিজেকে এত বুদ্ধিমতী বলে মনে করে.! সেও আবারও নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে সেই ঋষিকেই তার বাবাকে ঠকানো এবং তার বাবার মৃত্যুর জন্য দায়ী করে। সে উজির কোনো কথা বা কোনো যুক্তিকেই পাত্তা দেয় না। 🥵 তাই সে এবার ঠিক করে নেয়, এবার সে ঋষিকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলবে। 😱

সেইমতোই প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি, ঋষি উজিকে বাই করে গাড়ি নিয়ে কোথাও একটা বেরিয়ে যায়.! আর অন্যদিকে নিশা আবার সেদিনই ঋষিকে মেরে ফেলার সম্পূর্ণ বন্দোবস্ত করে ফেলে। সে ঋষিকে গাড়ির মধ্যেই চারিদিক থেকে ব্লক করে তাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার প্ল্যান করে.! 👀

So এখন শুধু এটাই দেখার, উজি ও ঋষি মেসোর বাড়ি থেকে ঠিক কি তথ্য পেল.? 🤔 আর নিশা যে ঋষিকে মারার জন্য এত বড় একটা প্ল্যান করলো.! তার ফলে ঋষির সত্যিই কোন ক্ষতি হয় কিনা.? 🤔

Leave a Comment

Latest Updates