সমুদ্রে থেকে সার্কের সাথে লড়াই করে অবশেষে এক বিশাল জয় হাসিল করল পারুল ও রায়ান। হ্যাঁ, জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালের গতকালের এপিসোডে ঠিক এই রকমটাই হলো.! 👍
Thank you for reading this post, don't forget to subscribe!আসলে আমরা সবাই জানি যে বেশ কিছু মাস ধরেই পারুল ও সংযুক্তার মধ্যে একটি ঠান্ডা লড়াই চলছিল। আর যত দিন যাচ্ছিল, সেই লড়াই ততটাই হিংস্র হয়ে উঠছিল.! কিন্তু মনে হচ্ছে গতকালের পর অবশেষে সেই লড়াই শেষ হলো.!😱
সাম্প্রতিক এপিসোডেই আমরা দেখেছিলাম পারুলকে সংযুক্তার বিরুদ্ধে সলিড প্রমাণ নিয়ে আসার জন্য আদালত তিন দিনের সময় দিয়েছিল.! ফলে পারুল প্রমাণ জোগাড় করতে লেগে যায় এবং সে রজত ও রশ্মিকার প্রেমের ব্যাপারটা জানতে পারে। এরপর সে যখন রশ্মিকাকে চেপে ধরে তখন সে সমস্ত সত্যিটা স্বীকার করে। এরপর সে আদালতে গিয়ে সংযুক্তার বিরুদ্ধে সমস্তটা খুলে বলে। 😱 স্বাভাবিকভাবেই রশ্মিকার সেই স্বীকারোক্তি থেকে প্রমাণ হয়ে যায় যে রজতকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে অপমান করে অফিস থেকে বের করে দেওয়ার কারণেই রজত আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। 👍 এরপর আদালতের কাছে এটাও পরিষ্কার হয়ে যায় যে সুবিনয়ের মৃত্যুর পেছনে ও কোম্পানির টাকা চুরি করার পেছনেও সংযুক্তারই হাত রয়েছে। 👍
স্বাভাবিকভাবেই আদালত সিদ্ধান্ত নেয়, যে পুলিশকে এক মাসের মধ্যে সমস্ত ঘটনার তদন্ত করে চার্জশিট জমা দিতে হবে। আর ততদিন সংযুক্তাকে আন্ডার ট্রায়ালেই থাকতে হবে। শুধু তাই নয়, সে আর পিওর লাইফের CEO থাকতে পারবে না, এমনকি তার চাকরিটিও আর থাকবে না। 😱 আদালতের এই রায় শোনার পর স্বাভাবিকভাবেই খুশিতে মেতে ওঠে পারুল, রায়ান ও অনিরুদ্ধ স্যারেরা.! 🥰
এরপর আমরা দেখতে পাই চেয়ারম্যান স্যার আবারো তাঁর জায়গায় ফিরে এসেছেন। আর উনি পারুল ও রায়ানকে পুনরায় তাদের চাকরিতে বহাল করেন। সাথে অবশ্যই অনিরুদ্ধ স্যারকে পিওর লাইফের নতুন CEO নিযুক্ত করেন। 😱
So মনে তো হচ্ছে অবশেষে পারুল সুবিনয় ও রজতকে সঠিক বিচার দিতে পেরেছে.! কিন্তু প্রশ্ন হচ্ছে, এই এক মাসের মধ্যে পুলিশ কি আদৌ সংযুক্তার বিরুদ্ধে সলিড কোন প্রমাণ খুঁজে পাবে.? 🤔 কারণ সংযুক্তা এই মুহূর্তে যতই দোষী হোক না কেন, তার বিরুদ্ধে কিন্তু সলিড কোন প্রমাণ নেই.! 👀 সুতরাং সলিড কোন প্রমাণ না পেলে কিন্তু সংযুক্তা খুব কম দিনের মধ্যেই জেল থেকে বেরিয়ে আসবে.! আর সেটা যদি হয়, তাহলে সেটা কিন্তু পারুলের জন্য খুব একটা সুখকর হবে বলে মনে হয় না.? 🤔 বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




