জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “চিরদিনই তুমি যে আমার”। কিন্তু সম্প্রতি এই সিরিয়ালের গল্প যেদিকে মোড় নিয়েছে, সেটা দর্শককে তাদের সাথে কতটা বেঁধে রাখতে সক্ষম হবে, সেই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে.? 🤔
আসলে সাম্প্রতিক এপিসোডেই আমরা দেখতে পেয়েছি অপর্ণার জন্মদিন উপলক্ষে রাজলক্ষ্মী দেবী আর্যর সামনে অপর্ণাকে তার মেয়ে রাজনন্দিনীর সাজে দাঁড় করায়। স্বাভাবিকভাবেই সেটা কিছুতেই মেনে নিতে পারে না আর্য। সে তার কন্ট্রোল হারিয়ে ফেলে এবং নিজের অজান্তেই সবার সামনে অপর্ণাকে অপমান করে ফেলে। আর সেই অপমানের তীব্রতা এমন জায়গায় পৌঁছায়, যে আর্যকে শেষ পর্যন্ত সময়ের আগেই অপর্নাকে ওই বন্ধ ঘর খুলে দিতে হয়.! 😱
এরপর অপর্ণা যখন সেই বন্ধ ঘরে ঢোকে, তখন সে স্বাভাবিকভাবেই রাজনন্দিনীর ছবি দেখে চমকে যায়.! এই পর্যন্ত তাও সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু গন্ডগোলটা তখন ঘটে যখন অপর্ণা কোন এক ছায়া সেই ঘরে দেখতে পায়.! সেই ছায়া আবার স্পষ্ট বাংলায় অপর্ণাকে বলে, যে আর্যই তাকে খুন করেছে.! 👀 স্বাভাবিকভাবেই এই কথাটা কিছুতেই মেনে নিতে পারে না অপর্ণা এবং সে সেখানে জ্ঞান হারায়.! 😥
এরপর তার যখন জ্ঞান ফিরে, তখন সে সবার সামনেই আর্যর সাথে এমন ব্যবহার করে, যার ফলে সবাই আর্যকে আরো বেশি করে ভুল বোঝে। এরপর তো সে আবার ফলাও করে সবাইকে বলে, সেই ঘরে নাকি কাউকে লুকিয়ে রাখা হয়েছে.! 👀 এরপর আর্য যখন তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন সে আর্যকে জানায় যে রাজনন্দিনী তাকে নিজে বলেছে, যে আর্য তাকে খুন করেছে। স্বাভাবিকভাবেই সেটা শুনেই চমকে যায় আর্য। 😱
এদিকে প্রিক্যাপে তো অপুর সেই পাগলামি আরো বেশি ভয়ংকর রূপ ধারণ করেছে.! আমরা দেখতে পাচ্ছি অপর্না সেই কথাটা আবার রাজলক্ষ্মী দেবীকেও জানিয়ে দেয়.! ফলে রাজলক্ষ্মী দেবীও তার নতুন তারকাটা মেয়ের কথায় গলে গিয়ে আর্যকেই মেয়ের খুনি ভাবতে শুরু করে.? এরপর আমরা উনাকে বলতে শুনি, যে আমি এবার আর্যকে নিজের হাতে শাস্তি দেব.! 😱 আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অপু ও তার মায়ের এই কথোপকথন শুনে নেয় আর্য.! স্বাভাবিকভাবেই অপুর এই পরিবর্তন দেখে সে খুব কষ্ট পায়.! 💔
So হঠাৎ করে গল্পের এমন পরিবর্তন দেখে সেটা কিছুতেই মেনে নিতে পারছে না দর্শকমহল.! তারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উপরে দিয়েছে.! আশা করি তোমরা এবার বুঝতেই পারছো, কেন আমরা আমাদের লেখার প্রথমেই সন্দেহটা প্রকাশ করেছিলাম.? 🤔 বাকি তোমরা যারা এই বিষয়ে প্রথম পড়ছো বা জানছো, তোমাদের এই বিষয়ে কি মতামত.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




