একদিকে আবেগে ভরা পরিবারের পুনর্মিলন, অন্যদিকে প্রতিশোধের আগুন! স্মৃতি ফিরতেই রুদ্রমূর্তি ধারণ করল আরশি—আর মহাগৌরীর হাতে গ্রেপ্তার হল জেজে। 😱🔥

জি বাংলার অন্যতম জনপ্রিয় “তুই আমার হিরো” সিরিয়ালে বহু বছর পর অবশেষে খুশির হাওয়া চ্যাটার্জি বাড়িতে.! কারণ একসাথে অনেকগুলো চমকপ্রদ ঘটনাই ঘটে গেল এই সিরিয়ালে। সে মহাগৌরীর নিজের আসল মা-বাবা শাক্য ও আরশিকে খুঁজে পাওয়াই হোক বা আরশির স্মৃতি ফেরা কিংবা জেজের গ্রেফতারি। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

সাম্প্রতিক এপিসোডই আমরা দেখেছিলাম অবশেষে শাক্য ও আরশি যে মহাগৌরীর আসল মা ও বাবা, সেটা জানতে পেরে যায় সে। তার পালিত মা এবং বাবা সমস্তটা তাকে জানায়। শুধু তাই নয়, তারা নিজেরা চ্যাটার্জী বাড়িতে এসে মহাগৌরীকে তার নিজের পরিবারের হাতে তুলে দিয়ে যায়। 🥰 এরপর সেই খবরটা যখন শাক্য ও মহাগৌরী জেজেকে জানায়, স্বাভাবিকভাবেই সে তখন পাগল হয়ে যায়.! ফলে জেজে দিকবিদিকশুন্য হয়ে সেই রাতেই আবারও শাক্যর পুরো পরিবারকে মেরে ফেলার প্ল্যান করে। 👀

কিন্তু ঘটনাচক্রে মহাগৌরী এবার জেজের এই প্ল্যান সম্বন্ধে আগেই জানতে পেরে যায়। ফলে সে উল্টে জেজের জন্যই একটা ফাঁদ পাতে। আর সেই পাতা ফাঁদে ধরা পড়ে যায় জেজের গুন্ডারা। শুধু তাই নয় এইসব কিছুর মাঝে আরশিও ফিরে পায় তার স্মৃতিশক্তি। 😱 স্বাভাবিকভাবেই খুশিতে মেতে ওঠে পুরো চ্যাটার্জি পরিবার।

কিন্তু এরই মাঝে আরশি আবার ঠিক করে, সে জেজের মুখোমুখি হবে। সেই মতোই সে শাক্যকে সাথে নিয়ে হাজির হয়ে যায় জেজের বাড়িতে। স্বাভাবিকভাবেই আবার সেই আগের আরশিকে দেখে চমকে যায় জেজে ও সায়ন্তনী। 👀

এদিকে প্রিক্যাপে আবার আমরা দেখতে পাচ্ছি, সায়ন্তনীর সামনেই জেজেকে মাটিতে ফেলে উদুম ক্যালতে থাকে আরশি.! তবে এতেই কিন্তু জেজের রক্ষে ছিলনা.! কারণ এরপর সেখানে এসে আবার হাজির হয় মহাগৌরী এবং সে গ্রেপ্তার করে নিয়ে যায় জেজেকে.! 😱

So অবশেষে বাবা-মা এবং মেয়ে তাহলে মিলিত হলো.! আর ওদিকে আরশিরও স্মৃতি ফিরল.! এমনকি জেজেও এবার জেলে গেল। তো তোমরা এবার খুশি তো.? 🤔 কি মনে হয় এবার কি তাহলে জেজের শাস্তি হবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates