জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হলো অবশ্যই “তারে ধরি ধরি মনে করি”। সম্প্রতি আমরা এই সিরিয়ালেই দেখতে পেলাম, যে আবারো একবার পুলস্ত্যকে ঘোল খাওয়ালো গোরা ও দিতি। 👀
Thank you for reading this post, don't forget to subscribe!আসলে দিতি ও গোরা দালালের কাছ থেকে বিশুর বিক্রি করে দেওয়া পুঁথিটি উদ্ধার করতে গিয়ে জানতে পারে, যে সেই পুঁথিটি ঐ দালাল পুলস্ত্যকে বিক্রি করে দিয়েছে। দালালের মুখে পুলস্ত্যের নাম শুনে চমকে যায় দিতি ও গোরা। দিতি বলে, এই পুলস্ত্য কি আমাদের পিছু ছাড়বে না.? আমরা যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি এই পুলস্ত্য পেছনে পড়ে রয়েছে। 😱
এরপর দিতি ঠিক করে তাদেরকে যেই করেই হোক পুলস্ত্যের কানে খবরটা পৌঁছানোর আগেই তার বাড়ি থেকে ওই পুঁথিগুলো উদ্ধার করতে হবে। সেই মতই তারা দুজন মিউনিসিপ্যালিটির কর্মচারী সেজে পুলস্ত্যের বাড়িতে হানা দেয়। এদিকে ঐ দালাল আবার পুলস্ত্যকে ফোন করে সমস্তটা জানিয়ে দেয়। ফলে পুলস্ত্য তড়িঘড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর সে তার মা-বাবাকে সমস্তটা ফোন করে জানানোর চেষ্টা করে.!
কিন্তু দিতি ও গোরা পুলস্ত্যের মা-বাবাকে কায়দা করে বোকা বানিয়ে সেই পুঁথিগুলো নিয়ে পুলস্ত্য বাড়িতে ফেরার আগে সেখান থেকে কেটে পড়ে। 😜 স্বাভাবিকভাবেই পুলস্ত্য যখন বাড়িতে আসে, তখন দেখে যে ওই পুঁথিগুলো আর সেখানে নেই। অবশ্য পুলস্ত্য এখনো এটা জানতে পারেনি, যে কে বা কারা তার বাড়িতে ঢুকে ওই পুঁথিগুলো নিয়ে গেছে.? শুধু তাই নয়, সে এখনো এটাও জানতে পারেনি, যে ওই পুঁথিগুলো আসলে ব্রজধামের.! 😱
So এখন শুধু এটাই দেখার পুলস্ত্য আদৌ জানতে পারে কিনা, যে ঐ পুঁথিগুলো তার বাড়িতে ঢুকে গোরা এবং দিতিই নিয়ে গেছে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, পুলস্ত্য কি এই সত্যিটা জানতে পারবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋




