প্রসাদে বিষ মিশিয়ে পাপ করল পুলস্ত্য, বিষের জ্বালায় নীল হয়ে গেল মহাপ্রভুর গলা! তবু তাঁরই কৃপায় প্রাণে বাঁচলো সবাই—শুধু তাই নয়, রক্ত বমি করিয়ে পুলস্ত্যকে পাপের শাস্তিও দিলো স্বয়ং মহাপ্রভু!

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “তারে ধরি ধরি মনে করি”। ভক্তি এবং আধুনিকতার মিশেলে তৈরি এই সিরিয়াল প্রথম থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে.! সম্প্রতি এই সিরিয়ালেই আমরা দেখেছিলাম খোকন সাঁতরার ডাকে সাড়া দিয়ে গোরা ভিক্ষে করে কাঙ্গাল ভোজের আয়োজন করে.!

Thank you for reading this post, don't forget to subscribe!

কিন্তু সেই কাঙাল ভোজ পন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলস্ত্য। সে সাধুর ছদ্মবেশে হাজির হয়ে যায় সেখানে এবং চুপচাপ সকলের অলক্ষে বিষ মিশিয়ে দেয় কাঙ্গাল ভোজের জন্য তৈরি মহাপ্রভুর প্রসাদে.! দিতির ওই ছদ্মবেশী পুলস্ত্যকে নিয়ে খনিক সন্দেহ হলেও কোনমতে বেঁচে যায় সে।

এরপর প্রসাদ রান্না হয়ে গেলে সেটি সবার প্রথমে মহাপ্রভুকে দেওয়া হয়। এরপর দিতি যখন বাসন মাজতে থাকে, তখন তাকে দেখা দেয় মহাপ্রভু। মহাপ্রভু তাকে বলে তুই আমাকে কি খাবার খাওয়ালি.? দেখ বিষের জ্বালায় যে আমার গলা নীল হয়ে যাচ্ছে.! বড্ড কষ্ট হচ্ছে রে আমার। মহাপ্রভুকে ওই অবতার দেখে দিতি তখন বুঝে যায়, যে ওই খাবারে বিষ রয়েছে। এরপর দিতি আর দেরি না করে সঠিক সময়ে এসেই খাবার খাওয়া থেকে সবাইকে আটকে দেয়। আর এরপর যখন ওই খাওয়ার পরীক্ষা করা হয় তখন দেখা যায় সত্যি সত্যি ওই খাবারে বিষ রয়েছে। যদিও সমস্ত খাবার নষ্ট হয়ে গেলেও মহাপ্রভুর কৃপায় না খেয়ে ফিরে যেতে হয় না কাউকে। মহাপ্রভু স্বয়ং সকলের খাওয়ার ব্যবস্থা করে দেন। 😱

এরপর গোরা ও দিতি যখন ভালো করে ভেবে দেখে যে কে মেশাতে পারে এই খাবারে বিষ.? তখন তারা বুঝতে পারে, যে সাধুর ছদ্মবেশে এখানে পুলস্ত্যই বিষটা মিশিয়ে দিয়েছে। এরপরই তারা প্ল্যান করে পুলস্ত্যকে শিক্ষা দেবে। তাই তারা কুন্তলিনীকে জব্দ করে তার থেকে পুলস্ত্য কোথায় রয়েছে সেটা জেনে নেয়। আর তারপর তারা হাজির হয় সেখানে। 👀

এদিকে প্রিক্যাপে আমরা দেখতে পাচ্ছি, গোরা আচ্ছা করে ধোলাই দেয় পুলস্ত্যকে.! গোরা পুলস্ত্যকে বলে, আমি তোকে সুযোগ দিচ্ছি.! মনে অনুতাপ নিয়ে মহাপ্রভুর কাছে ক্ষমা চা.! বলো “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে”। কিন্তু পুলস্ত্য বলে, তোমার কথায় “কৃষ্ণ নাম” আমি নেব না। এই বলে সে ভগবানকে জঘন্যভাবে গালাগাল ও অপমান করতে থাকে। তখন গোরা বলে, তোমাকে তোমার পাপের শাস্তি স্বয়ং মহাপ্রভু দেবে। আর এর পরেই আমরা দেখতে পাই হঠাৎ করেই পুলস্ত্য রক্ত বমি করছে.! পুলস্ত্যের ঐ অবস্থা দেখে চমকে যায় গোরা ও দিতি। 😱

Leave a Comment

Latest Updates