জি বাংলার “তুই আমার HERO” সিরিয়ালের রিসেন্ট এপিসোডে আমরা দেখতে পেয়েছি, মধুবনির পাতা ফাঁদে পা দিয়ে আরশির তার নতুন প্রেমিকের কাছে টাকা পৌঁছে দিতে যায়। কিন্তু আরশি জানতেই পারেনি, যে তার জন্য কি ভয়ংকর বিপদ অপেক্ষা করে রয়েছে.!
আরশির তার প্রাক্তন প্রেমিকের বাড়িতে পৌঁছাতেই বাইরে থেকে মধুবনির ফিট করা জেজের সেই প্রিয় সাংবাদিক দরজা বন্ধ করে দেয়। আর প্ল্যান মতো আরশির সেই প্রাক্তন প্রেমিক মানে রুপম দা আরশির কাছে আসার চেষ্টা করে.! আর সেই সময়ই জানালার বাইরে থেকে তাদের সেই মুহূর্তের ছবি তুলে নেয় সেই সাংবাদিক। 😱
এদিকে শাক্য বারবার আরশিকে ফোন করলেও তার ফোনটা রিসিভ করে না সে। আর আশ্চর্যজনকভাবে সাহায্যের জন্য অন্য কাউকেও ডাকে না আরশি। এমনকি সে তার প্রিয় পাপাই দাকেও একটা ফোন করে না। 👀 তার পরিবর্তে সারারাত তার প্রাক্তন প্রেমিক রূপম দার সাথে কাটিয়ে সকালবেলায় বাড়ি ফিরে আরশি। 😱
এদিকে বাড়িতে সবাই তার জন্য অপেক্ষা করতে থাকে। আরশি বাড়ি ফিরলে সবাই তাকে জিজ্ঞাসা করে, সে সারারাত কোথায় ছিল.? কিন্তু আরশি আবারো কাউকে কিছু জানাতে চায় না। ঠিক সেই সময়ই শাক্যর কাকু খবরের কাগজ নিয়ে এসে সবাইকে দেখায়.! সবাই দেখে চমকে যায়। সবাই দেখতে পায় খবরে বেরিয়েছে আরশি তার ঐ রূপম দার সাথে একসাথে অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। 😱
এটা দেখেই তো মাথায় বাজ ভেঙ্গে পড়ে শাক্যর। শাক্যর মা-কাকিরা তো আরশিকে এক্কেবারে ছিঁড়ে খেতে থাকে। ওদিকে মধুবনি সবটা চুপচাপ এনজয় করতে থাকে। আরশিও তা রুপম দার সাথে তার ছবিসহ খবরটা দেখে একেবারে চমকে যায়। 👀 আর শাক্য এই প্রথমবার আরশির উপর থেকে সমস্ত বিশ্বাস হারায়। 😱
কিন্তু এদিকে দর্শক আরশির এই পাকামোটা কিছুতেই মানতে পারে না। তারা সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলেছে, একজন এত বড় সুপারস্টার এর স্ত্রী হয়ে কেউ প্রাক্তন প্রেমিকের কাছে এইভাবে রাতের অন্ধকারে কি করে যেতে পারে.? আর তার থেকেও বড় কথা, সে সারারাত তার সাথে কাটাতে কি করে পারে.? আরশি শাক্যকে না-হয় নাই জানাতো, কিন্তু তার পাপাই দাকে তো একবার জানাতে পারতো.? 🤔




