‼️😱 অবশেষে ভালোবাসার কাছে হার মানতে বাধ্য হলো বয়স। অপর্ণাকে তার মনের কথাটা জানিয়েই দিলো আর্য.! 😱‼️

জি বাংলার জনপ্রিয় সিরিয়ার গুলোর মধ্যে “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালটি প্রথম থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে.! সম্প্রতি এই সিরিয়ালে ঘটে গেল এমন একটি ঐতিহাসিক মুহূর্ত, যেটি দেখার জন্য দর্শক এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল.! হ্যাঁ, গতকালই ছিল সেই দিন, যেদিন আর্য তার সমস্ত পিছুটান দূরে ফেলে প্রপোজ করলো অপর্ণাকে। 😱

তো অপর্ণা যখন ওই মন্দিরে নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেওয়ার ফলে মানসিক দ্বন্দ্বে ভুগছে, সেই সময় আর্য তার মনকে শান্ত করে, এবং তার বলা একটা জায়গায় তাকে আসার জন্য ইনভাইট করে। শুধু তাই নয় আর্য রুম্পার মাধ্যমে অপর্ণার জন্য একটা পোষাকও পাঠিয়ে দেয়। আর সাথে সেই অটো ড্রাইভারকে অপর্ণাকে পিকআপ করতে পাঠায়, যেই অটোতে তাদের প্রথমবার দেখা হয়েছিল। 😱

এরপর অপর্না অটো করে সেই জায়গায় চলে যায় যেখানে আর্য তাকে নিয়ে যেতে চাইছিল। এরপর অপর্ণা যখন সেদিকে পা বাড়ায়, তখনই তার হয় এক্কবারে গ্র্যান্ড ওয়েলকাম। আর্য তার জন্য এমনই কিছু সারপ্রাইজ রেখেছিল, যেটা দেখে তার ও আর্যর মধ্যে হওয়া সমস্ত পুরনো কথা তার মনে পড়ে যায়। সেই সাথে দর্শকেরও যেন সমস্ত পুরনো স্মৃতি তাজা হয়ে যায়। 🥰 এরপর আসে সেই মুহূর্তটা, যেটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। 😱

কিন্তু অপর্ণা তো এই সমস্ত কিছু দেখে বুঝতেই পারে না সে স্বপ্ন দেখছে, নাকি সমস্ত কিছু তার সাথে সত্যি সত্যিই ঘটছে। 😍 তখন আর্য তাকে বলে, অপর্না সবকিছু সত্যি সত্যিই ঘটছে। তুমি এতদিন ধরে যেটা চাইছিলে, আমার মুখ থেকে যেটা শুনতে চাইছিলে, সেই কথাটাই আমি তোমাকে আজকে বলবো.! 🥰 এর পরে আর্য অপর্ণাকে বলে, আমি তোমাকে এই কথাটা অনেকদিন ধরেই বলতে চেয়েছি.! কিন্তু আমাদের দুজনের মাঝে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছিল আমাদের বয়সের পার্থক্যটা.! কিন্তু অপর্ণা তুমি আমাকে সেটা কখনো বুঝতেই দাওনি, তুমি বুঝতেই দাওনি যে আমি তোমার থেকে অনেক, অনেকটা বড়। আমি তোমাকে আমার ভালোবাসার কথাটা সেদিন হোটেলে বলেছিলাম। কিন্তু সেদিন তুমি ঘুমোচ্ছিলে। তখন অপর্ণা বলে, না স্যার আমি সেদিন ঘুমাইনি.! আমি সেদিন আপনার সমস্ত কথাগুলো শুনেছিলাম। কিন্তু আমি চেয়েছিলাম আপনার মুখ থেকে শুনতে। আমি চেয়েছিলাম আপনি আমার চোখে চোখ রেখে আপনার মনের কথাগুলো বলুন। 😱 এইসব কথা বলতে বলতে আর্য ও অপর্ণা দুজনেই ইমোশনাল হয়ে পড়ে এবং পর মুহূর্তেই দুজন হি হি করে হাসতে লাগে। 😍 এরপরেই আর্য অপর্ণাকে জানায় সে খুব খুব ভালবাসে তাকে। আর্যর মুখে ভালোবাসার কথা শুনেই অপর্না জড়িয়ে ধরে আর্যকে.! 💞😱

So অবশেষে এতদিন পরে যে আর্য তার সমস্ত পিছুটান ঠেলে অপর্ণাকে তার মনের কথাটা জানালো.! এতে তোমরা খুশি হয়েছো তো.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »