‼️😱 পরিণীতাকে নিজের রাস্তা থেকে সরিয়ে এই সপ্তাহে আবারও বেঙ্গল টপার হলো “পরশুরাম”। 😱‼️

বাংলার টেলিভিশন দুনিয়ার TRP লিস্ট মানেই এক নতুন সূত্রপাত। প্রতি সপ্তাহেই বদলে যায় TRP এর হিসেব। দর্শকের পছন্দের শো একবার এগিয়ে যায়, আবার অন্য সময় পিছিয়ে পড়ে। এই ওঠানামার মধ্যেই তৈরি হয় নতুন রেকর্ড আর চমক। চলুন দেখে নেওয়া যাক, Week 36 এর TRP রিপোর্টে কোন কোন বাংলা সিরিয়াল শীর্ষ পাঁচে জায়গা করে নিল।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই সপ্তাহে সবার ওপরে যেই সিরিয়ালটি জায়গা করে নিয়েছে, সেটি হল স্টার জলসার পরশুরাম। 😱 6.5 রেটিং নিয়ে এই সিরিয়ালটা এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে। 🙌 গত সপ্তাহে টপার হওয়া সিরিয়াল পরিণীতাকে সরিয়ে প্রথম স্থান অধিকার করেছে এই সিরিয়াল। পরিণীতা অবশ্য প্রথম স্থান হারালেও দ্বিতীয় স্থানটা তার দখলেই রেখেছে। 6.3 রেটিং নিয়ে জি বাংলার এই সিরিয়ালটা রয়েছে দ্বিতীয় স্থানে। দ্বিতীয় স্থানে অবশ্য আরো একটি সিরিয়াল রয়েছে। 6.3 এই একই রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল রাজরাজেশ্বরী রানী ভবানী। এই সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকেই কিন্তু দর্শকের পছন্দের সিরিয়াল হয়ে উঠেছে। অন্যদিকে তৃতীয় স্থান অধিকার করেছে জি বাংলার সব থেকে পুরানো সিরিয়াল জগদ্ধাত্রী। থ্রিল এবং টুইস্টের জন্য জগদ্ধাত্রী সবসময়ই দর্শকের কাছে বিশেষ জায়গা দখল করে আছে। এই সপ্তাহে 6.1 রেটিং নিয়ে শীর্ষ তিনে রয়েছে সিরিয়ালটি। এই সপ্তাহে চতুর্থ স্থানে কিন্তু জোরদার টক্কর হয়েছে। কারণ এই সপ্তাহের লিস্ট অনুযায়ী 6.0 রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মোট তিনটি সিরিয়াল। 😱 স্টার জলসা থেকে রয়েছে দুটি সিরিয়াল রাঙ্গামতি তীরন্দাজ ও চিরসখা। অন্যদিকে জি বাংলা থেকে রয়েছে একটি সিরিয়াল, ফুলকি। সবাইকে চমকে দিয়ে এই সপ্তাহের পঞ্চম স্থানটিও দখল করেছে দুটি সিরিয়াল। এই দুটি সিরিয়ালই হচ্ছে জি বাংলার। প্রথমটি হচ্ছে চিরদিনই তুমি যে আমার এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের দাদামণি। দুটো সিরিয়ালই 5.8 রেটিং নিয়ে এই সপ্তাহে পঞ্চম স্থান অধিকার করেছে।


এছাড়া অন্যান্য যে সিরিয়াল গুলো রয়েছে, সেগুলোর লিস্ট আমরা নিচে দিলাম। 👇

১. পরশুরাম – TRP: 6.5

২. পরিণীতা – TRP: 6.3
রাজরাজেশ্বরী রাণী ভবানী – TRP: 6.3

৩. জগদ্ধাত্রী – TRP: 6.1

৪. রাঙ্গামতি তীরন্দাজ – TRP: 6.0
ফুলকি – TRP: 6.0
চিরসখা – TRP: 6.0

৫. চিরদিনই তুমি যে আমার – TRP: 5.8
আমাদের দাদামণি – TRP: 5.8

৬. জোয়ার ভাঁটা – TRP: 5.2

৭. কথা – TRP: 5.1

৮. অনুরাগের ছোঁয়া + গৃহপ্রবেশ (১৫ মিনিট) – TRP: 4.3
কনে দেখা আলো (৪৫ মিনিট) – TRP: 4.3

৯. লক্ষ্মী ঝাঁপি – TRP: 4.5
তুই আমার হিরো – TRP: 4.5

১০. কুসুম – TRP: 4.0

So এই সপ্তাহে TRP রিপোর্ট প্রমাণ করেছে যে দর্শকরা বৈচিত্র্যময় গল্প পছন্দ করেন। ঐতিহাসিক গল্প থেকে শুরু করে পারিবারিক বা রোম্যান্টিক সব ধরনের ঘরানার সিরিয়ালই শীর্ষে জায়গা করে নিয়েছে। এখন দেখার বিষয়, আগামী সপ্তাহে আবার কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে পড়বে.? 🤔

Leave a Comment

Latest Updates