জি বাংলার এক নম্বর এবং নতুন বেঙ্গল টপার সিরিয়াল “পরিণীতা”তে এই মুহূর্তে জোরেশোরে চলছে শাশুড়ি-বৌমার যুদ্ধ। মানে যুদ্ধটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, যেখান থেকে পেছনে ফেরার আর কোনো রাস্তায় নেই। আসলে এই সিরিয়ালে “আজকের দশভুজা” প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে পারুল এবং তার শাশুড়ি মৌসুমী বসু দুজনেই। 😱 স্বাভাবিকভাবেই এটা দেখে সবথেকে বেশি খুশি হয় রায়ান। সে তার স্ত্রী পারুল ও মা দুজনকেই ফাইনালের জন্য বেস্ট অফ লাক জানায়। 👍
কিন্তু ওই যে কথায় বলে না, কুকুরের লেজে তুমি যতই চোঙা দিয়ে রাখো না কেন, সেই লেজ কখনো সোজা হয় না.! ঠিক একই রকম ভাবেই পারুল তার শাশুড়ির সমস্ত অপরাধ ক্ষমা করে তার জেলযাত্রা আটকালেও, ওই মহিলা কিন্তু মানুষ হলো না। যেই মহিলা এত পরিশ্রম করে নিজের ট্যালেন্টের দ্বারা ফাইনালে উঠলো, সেই মহিলাই ফাইনালের আগে নিজের ট্যালেন্টের উপরে ভরসা রাখতে পারল না। তাই সে বেছে নিল তার সেই চিরাচরিত কুটকাচালি প্রথাকেই। আর আবারো সে পারুলকে বিপদে ফেলতে সাহায্য নিল শিরিনের। 👀 আর শিরিনও যেই আরও একটা সুযোগ পেয়েছে পারুলকে অপদস্ত করার, সেই তার প্রধানমন্ত্রী সম মাকে লাগিয়ে দিল তার কাজে। 😜 আর তার মা হচ্ছে এমন একজন প্রভাবশালী মহিলা, যার সমাজের নিচু স্তর থেকে শুরু করে উঁচু স্তরের প্রত্যেকটা প্রভাবশালী ব্যক্তির সাথেই যোগাযোগ রয়েছে। ফলে ঐ মহিলা কায়দা করে ফাইনালে এমন একটা প্রতিযোগিতা রাখল, যেখানে পারুলকে তার স্বামীকে প্রেজেন্ট করতেই হবে। 😱
আর যেহেতু রায়ান পারুলকে স্ত্রী বলে মানে না, তাই শিরিন ও রায়ানের মা মনে করেছিল পারুলকে সহজেই প্রতিযোগিতা থেকে আউট করে দেওয়া হবে। 👀 কিন্তু সিরিন ও রায়ানের মায়ের এই চাল যে উল্টো পড়ে যাবে, সেটা বোধহয় তারা অতি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি। 😜 আসলে যেখানে পারুলের তার স্বামীকে স্টেজে প্রেজেন্ট করতে না পারার জন্য ডিসকোয়ালিফাই হয়ে বেরিয়ে যাবার কথা, সেখানেই রায়ান স্বয়ং হাজির হয়ে যায় পারুলের স্বামী হিসেবে। 😱 রায়ান স্টেজে পৌঁছে পারুলের পাশে দাঁড়িয়ে সবাইকে জানিয়ে দেয়, সে পারুলের স্বামী। 😱 স্বাভাবিকভাবেই আবারো একবার মুখ পড়ে শিরিন ও রায়ানের মায়ের। 😜
So তোমাদের কি মনে হয়, এত কিছু হয়ে যাওয়ার পরেও রায়ানের মা-টি যে একই রকমের অসভ্য হয়ে থেকে গেল.! ভবিষ্যতে কোনদিনও আদৌ কি এই মহিলা তার এই কুটকাচালি বিদ্যে ছেড়ে মানুষ হতে পারবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
Zee Bangla সিরিয়াল পরিণীতা 26 September Episode-এ শাশুড়ি-বৌমার দ্বন্দ্বে বড় টুইস্ট, রায়ানের এক সিদ্ধান্তে বদলে গেল খেলার মোড়।
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 18, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments
