26 September চিরসখা এপিসোডে চমকপ্রদ মোড় – পার্বতী আসলে নতুনের বাগদত্তা.! 😱

স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “চিরসখা”। সম্প্রতি এই সিরিয়ালে এসেছে এমন একটি টুইস্ট, যা নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে দর্শকমহলে। 👀 আসলে সদ্য আমরা জানতে পেরেছি নতুন বাবুর গ্রামের একটি মস্ত বাড়ি রয়েছে। সেখানে রয়েছে এক পুরোহিতের পরিবার। সেই পরিবারেরই একটি মেয়ে হচ্ছে পার্বতী। 🥰 আর সেই পার্বতীরই বিয়ে উপলক্ষে সেই গ্রামের বাড়িতে গিয়ে হাজির হয়েছে নতুনের দাদা-বৌদি থেকে শুরু করে নতুন নিজে। এমনকি কমলিনীর পুরো পরিবার, সাথে বর্ষা এবং বুবলাইও রয়েছে। শুধু তাই নয়, মিঠির মামা ও মামিকেও সেখানে নেমন্তন্ন করা হয়েছে। 😱

কিন্তু এই বিয়ে বাড়িতেই হঠাৎ জানা গেল, পার্বতী মেয়েটির আসলে বিয়ে হওয়ার কথা ছিল নতুনের সাথে। একচুয়ালি এটাকে শুধুমাত্র বিয়ে হওয়ার কথা বললে ভুল হবে.! ছোটবেলায় যখন প্রথমে নতুন জন্মগ্রহণ করে এবং তারপরে পুরোহিতের মেয়ে পার্বতী জন্মগ্রহণ করে, তখনই দুই পক্ষের তরফ থেকে পার্বতী এবং নতুনের বিয়ে ঠিক করা হয়। 👀 শুধু তাই নয়, এরপর পার্বতী ও নতুন যখন বড় হয়, তখন কিন্তু পার্বতীকেই নতুনের মা নতুনের বাগদত্তা হিসেবে স্বীকারও করে। 😱 কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, নতুন পরবর্তীকালে এই বিয়েটা করতে অস্বীকার করে। 😱

যদিও গল্পের এই নতুন টুইস্ট নিয়ে খুব একটা খুশি নয় দর্শক মহল। কারণ দর্শন মহল মনে করছে, এখানে জোর করে নতুনের সাথে পার্বতীকে জুড়ে দিয়ে পুরো গল্পটাকেই খারাপ করে ফেলছে লেখিকা। 👍 সাথে দর্শকের একাংশ এই প্রশ্নও তুলেছে, যেহেতু এখানে দেখানো হচ্ছে যে নতুনের বৌদি অনন্যা এই ব্যাপারে সমস্তটাই জানতো.! তাহলে সে নতুনকে পার্বতীর সাথে বিয়ে করার জন্য একবারও বলেনি কেন.? 🤔 দর্শক কিন্তু একবারের জন্যও জানতো না, নতুনের এইরকম কোন একটা অতীত রয়েছে.? দর্শকেরা এটাও বলছে, অনন্যা কেন নতুনকে পার্বতীর সাথে বিয়ে করার জন্য জোর না দিয়ে তার বোন ডলের সাথে বিয়ে করতে নতুনকে চাপ দিচ্ছিল.? 🤔

একচুয়ালি যদি হিসেব করে দেখা যায়, তাহলে দর্শকেরা কিন্তু খুব একটা ভুল বলছে না.! সত্যিই তো, যদি নতুনের এরকম একটা অতীত থাকতো এবং তার বৌদি অনন্যা সেটা খুব ভালোভাবেই জানতো.! তাহলে সে এই নিয়ে নতুনকে একটি বারের জন্যেও কিছু বলেনি কেন.? 🤔 কেন সে বারবার নতুনের পেছনে তার বোনকে লেলিয়ে দিয়েছিল.? 🤔 আর কেনই বা অনন্যা এই কথাটা কমলিনীকেও জানায়নি.? 🤔 অনন্যা তো কমলিনীকে সহ্যই করতে পারে না, তাই হিসেব অনুযায়ী অনন্যার তো সবার আগে এই কথাটা কমলিনীকেই জানানো উচিত ছিল.? 🤔

আর আজকে আমরা এটাও জানতে পারলাম, এই পার্বতী মেয়েটা এতদিন শুধুমাত্র নতুনকেই ভালোবেসে গেছে.! তাই সে ঠিক করেছিল জীবনে আর কখনো কাউকে বিয়ে করবে না.! কিন্তু শেষ পর্যন্ত তার বাবা-মায়ের চাপে সে বাধ্য হয় এই বিয়েতে রাজি হতে। 😱

So আজকের এপিসোডে আসা এই টুইস্টে দর্শকের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন গল্পটা অযথা জটিল করা হচ্ছে, আবার কেউ মনে করছেন সামনে আরও বড় বিস্ফোরণ অপেক্ষা করছে। এখন দেখার বিষয় হচ্ছে, পার্বতীর বিয়েটা কি আদৌ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে.? 🤔 নাকি গল্প ঘুরে যাবে একেবারে অন্যদিকে। 👀

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates