জি বাংলার সিরিয়াল গুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “কুসুম”। এই সিরিয়ালটি TRP তালিকায় এখনো পর্যন্ত প্রথম পাঁচে আসতে না পারলেও, শুরু থেকেই কিন্তু একতরফা ভাবে নিজের স্লট ধরে রেখেছে। 👍 তো এই কুসুম সিরিয়ালেরই একটি ছোট্ট প্রোমো বা বলতে পারো এপিসোড কাট চ্যানেলের পক্ষ থেকে ড্রপ করা হয়েছে। 🥰
আসলে বেশ কিছুদিন আগে এই সিরিয়ালেই আমরা দেখতে পেয়েছিলাম মীনাক্ষী যখন কারসাজি করে কুসুমের একটি অ্যড শুট থেকে আসল মডেলকে সরিয়ে দিয়েছিল, তখন সেই শুটটাকে বাঁচাতে আয়ুষ্মান নিজেই বরের আসনে বসে কুসুমকে বিয়ে করে সেটাকে উদ্ধার করেছিল। 👍 কিন্তু উল্টো দিকে কুসুম আবার এই শুটিংয়ের বিয়েটাকেই এতদিন ধরে সত্যিকারের বিয়ে বলে মেনে এসেছে। যদিও আয়ুষ্মানের কাছে সেটা ছিল শুধুমাত্র একটা অ্যাড শুট মাত্র। 👍
কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঐ অ্যাড শুটে যে এত বড় একটা গন্ডগোল হয়েছে, সেটা কিন্তু আয়ুষ্মানের মা ইন্দ্রানী গাঙ্গুলী ঘুনাক্ষরেও জানতে পারেনি.! একচুয়ালি বলা ভালো আয়ুষ্মান সেটা তার মাকে জানতে দেয়নি। 👀
কিন্তু আজকে যখন হঠাৎ করে সেই অ্যডটাকে বেস্ট অ্যাড হিসাবে বেছে নেওয়া হয়েছে, তখন কিন্তু সেটা আয়ুষ্মানের কন্ট্রোলের হাত থেকে বেরিয়ে গেছে। আর এই নতুন প্রোমোটা কিন্তু সেই কথাটাই বলছে। 👍 নতুন প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি, আয়ুষ্মানের আপত্তি করা সত্ত্বেও তাকে না জানিয়ে ঐ অ্যাডের জন্য যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে সেখানে চিফ গেস্ট হিসেবে হাজির হয়ে যায় ইন্দ্রানী গাঙ্গুলী। 👀 স্বাভাবিকভাবেই সেটা দেখে চমকে যায় আয়ুষ্মান, ঈশান ও কুসুম। তারা ভালোভাবেই বুঝতে পারে, যে এবার তাদের ভান্ডা ফুটতে চলেছে। 😜
একচুয়ালি তাদের এই ভয়টা যে অমূলক নয়, সেটা তার একটু পরেই বোঝা যায়। ইন্দ্রানী গাঙ্গুলী যখন আয়ুষ্মানকে নিজের হাতে পুরস্কার তুলে দেয়.! ঠিক তখনই বড় পর্দায় কর্তৃপক্ষের তরফ থেকে চালিয়ে দেওয়া হয় সেই অ্যাডটি.! স্বাভাবিকভাবেই সেটি দেখেই চক্ষু ছানাবড়া হয়ে যায় ইন্দ্রানী গাঙ্গুলির। 👀 আয়ুষ্মান তার মাকে সবটা বোঝানোর চেষ্টা করে। কিন্তু ইন্দ্রানী গাঙ্গুলী কোন কথা না শুনে সেখান থেকে বাড়ি চলে আসে। 😱 ওদিকে কুসুম আবার মনে মনে বলতে থাকে, আমি তো এই ভয়টাই পাচ্ছিলাম.! 😥
So এত চেষ্টা করার পরেও যে শেষ পর্যন্ত ঐ অ্যাড শুটের সত্যিটা ইন্দ্রানী গাঙ্গুলীর সামনে চলে এলো.! এবার কি ইন্দ্রানী গাঙ্গুলী তাহলে বুঝতে পেরে যাবে, যে কুসুম তার সীঁথিতে যে সিঁদুরটা পরে, সেটা হচ্ছে আয়ুষ্মানকে স্বামী মেনেই.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
Award অনুষ্ঠানে ফাটলো বোম.! 💥 ইন্দ্রানীর সামনে ফাঁস কুসুম ও আয়ুষ্মানের অ্যাড শুট বিয়ের ভিডিও। 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
