গত সপ্তাহের TRP রিপোর্টে একটা বড় প্রশ্ন উঠেছিল—প্রাইম টাইমে কি লড়াইটা একতরফা হয়ে যাচ্ছে, নাকি ভিতরে ভিতরে সমীকরণ বদলাচ্ছে? Week 04-এর ১৫+ আরবান TRP তালিকা দেখলে বোঝা যায়, সামগ্রিক ছবিটা এখনও স্টার জলসার পক্ষেই ঝুঁকে আছে, তবে প্রতিযোগিতার ধরন আগের সপ্তাহের তুলনায় কিছুটা বদলেছে। জি বাংলা নিজেদের অবস্থান ধীরে ধীরে আবারও শক্ত করছে। 💪
Thank you for reading this post, don't forget to subscribe!এই সপ্তাহেও প্রাইম টাইমের শীর্ষে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক পরশুরাম। রেটিং কিছুটা কমলেও ধারাবাহিকটি টপারের স্থান ধরে রাখতে পেরেছে। তার ঠিক পরেই রয়েছে জি বাংলার ভরসা পরিণীতা, যা খুব সামান্য ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে। এই অবস্থান দেখিয়ে দিচ্ছে, প্রাইম টাইমের উপরের দিকে লড়াই এখনও বেশ কাছাকাছি। 👀
প্রফেসর বিদ্যা ব্যানার্জি এই সপ্তাহে কিছুটা পিছিয়েছে ঠিক, তবে প্রতিপক্ষ দাদামনি ধারেকাছেও আসতে পারেনি.! একই সঙ্গে রাঙামতি তীরন্দাজ ও তারে ধরি ধরি মনে করি—এই দুই ধারাবাহিক যুগ্মভাবে সমান রেটিং নিয়ে অবস্থান করছে। গত সপ্তাহে যেখানে তারে ধরি ধরি মনে করি সামান্য ব্যবধানে পিছিয়ে ছিল, এই সপ্তাহে এসে সেই ব্যবধান আর নেই। এতে প্রাইম টাইমের মাঝের অংশে প্রতিযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে। 🔥
সন্ধ্যাবেলার স্লটে জি বাংলার জন্য স্বস্তির খবর হলো কুসুমের ধারাবাহিক পারফরম্যান্স। গত সপ্তাহের মতো এই সপ্তাহেও সিরিয়ালটি নিজের স্লটে বাজিমাত করেছে। একই সময়ে তুই আমার হিরো মাত্র ০.১ গ্যাপে পিছিয়ে থাকলেও নিজের স্লট দখল করে রেখেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, কুসুমের সঙ্গে স্লট চেঞ্জ হওয়ার আগেই সিরিয়ালটি নিজের জায়গা উদ্ধার করে তবেই স্লট ছেড়েছে। 😱
আর গত সপ্তাহে যেখানে চিরদিনই তুমি যে আমার সামান্য পিছিয়ে ছিল, Week 04-এ এসে ছবিটা পুরো উল্টে গেছে। এই সপ্তাহে ধারাবাহিকটি দারুণ ব্যবধানে নিজের স্লটে লিড নিয়েছে, যা জি বাংলার সন্ধ্যাবেলার লাইনআপকে আরও শক্ত করেছে। অন্যদিকে বেশ করেছি প্রেম করেছি প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেনি, যা এই স্লটে পারফরম্যান্সের ফারাক আরও স্পষ্ট করেছে। 👍
মিড-প্রাইম অংশে জোয়ার ভাঁটা আগের সপ্তাহের তুলনায় উন্নতি করে চিরসখাকে ছাড়িয়ে গেছে। এটি দেখাচ্ছে, এই স্লটে র্যাঙ্কিং এখনও পরিবর্তনশীল এবং কোনও অবস্থানই স্থায়ী নয়। 💥
লেট নাইট স্লটে জি বাংলার কনে দেখা আলো যেমন ধারাবাহিকভাবে নিজের অবস্থান ধরে রেখেছে.! তেমনি স্টার জলসার শুভ বিবাহ এবং গৃহপ্রবেশও নিজেদের জায়গা ধরে রেখেছে.! যা রাতের দিকের প্রতিযোগিতায় স্পষ্ট পার্থক্য তৈরি করছে। 😱
📊 FULL TRP LIST (Week 04)
•• 15+ Urban WK 04 ▪️▪️
📺 রাণী ভবানী — 1.4 | দিদি No.1 S9 (5PM) — 2.5
📺 ভোলে বাবা — 2.8 | কুসুম — 4.1
📺 কম্পাস — 4.6 | তুই আমার হিরো — 4.9
📺 লক্ষ্মী ঝাঁপি — 5.2 | চিরদিনই তুমি যে আমার — 5.6
📺 ও মোর দরদিয়া — 6.2 | বেশ করেছি প্রেম করেছি — 5.7
📺 রাঙ্গামতি তীরন্দাজ — 6.3 | তারে ধরি ধরি মনে করি — 6.3
📺 পরশুরাম — 6.9 👑 | পরিণীতা — 6.8
📺 প্রফেসর বিদ্যা ব্যানার্জি — 6.5 | আমাদের দাদামণি — 5.7
📺 চিরসখা — 5.4 | জোয়ার ভাঁটা — 5.7
📺 9:30 — মিলন হবে কতদিনে + গৃহপ্রবেশ (15 min) — 4.0
📺 10:15 — গৃহপ্রবেশ (15 min) + শুভ বিবাহ — 2.5
📺 কনে দেখা আলো (45 min) — 4.8
📺 আনন্দী (45 min) — 2.4
সব মিলিয়ে Week 04-এর TRP তালিকা বলছে, স্টার জলসা এখনও জি বাংলার থেকে সামগ্রিকভাবে এগিয়ে থাকলেও বিভিন্ন স্লটে প্রতিযোগিতা এখন অনেক বেশি কাছাকাছি। শীর্ষ থেকে মাঝের অংশ পর্যন্ত রেটিংয়ের ব্যবধান কমে আসায় আগামী সপ্তাহগুলিতে র্যাঙ্কিংয়ে আরও পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 👍




