জোয়ার ভাঁটা, জোয়ার ভাঁটা, জোয়ার ভাঁটা। এই নামটিই এই মুহূর্তে ঘুরছে বাংলার প্রত্যেকটি দর্শকের মুখে মুখে। ছোট থেকে বড়, বড় থেকে বয়স্ক কিংবা অনলাইন থেকে অফলাইন সমস্ত দর্শকের পছন্দের তালিকায় যেন এক্কেবারে পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছে এই “জোয়ার ভাঁটা” নামটি। 😱
আসলে সপ্তাহ চারেক আগে “কোন গোপনে মন ভেসেছে” সিরিয়ালটিকে সরিয়ে জি বাংলার রাত ৯ টার স্লটে টেলিকাস্ট হওয়া শুরু হয় এই “জোয়ার ভাঁটা” সিরিয়ালটি। 👍 আর ইন্টারেস্টিংলি প্রথম এপিসোড থেকেই এই সিরিয়ালটি তার জাদু দেখানো শুরু করে। প্রথম এপিসোড থেকেই দর্শকদের ভালো লেগে যায় এই সিরিয়ালটি। 🥰 তারপরে সময় যত গড়িয়েছে, ততই যেন দর্শকের মনের আঙিনায় এক্কেবারে পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছে এটি। 👍
বিশেষ করে যবে থেকে নিশা ও উজির বাবার মৃত্যু হয়েছে, তবে থেকেই এই সিরিয়ালটি যেন আরো বেশি করে দর্শকের হৃদয়ে গেঁথে গেছে। সিরিয়ালটির গল্প যেমন ইউনিক, তেমনি ইউনিক হচ্ছে এটার প্রেজেন্টেশন। তবে যেই জিনিসটা এই সিরিয়ালটাকে অন্য লেভেলে নিয়ে গেছে, সেটা হচ্ছে এই সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের অসামান্য অভিনয়। 👍 বিশেষ করে এই সিরিয়ালের দুই বোন নিশা ও উজির চরিত্রে অভিনয় করা শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতির অভিনয় এই সিরিয়ালটাকে প্রাণবন্ত করে তুলেছে। 😱
শ্রুতি এবং আরাত্রিকার অভিনয় এতটাই খাঁটি এবং নিখাদ হচ্ছে, যে দর্শক তাদের থেকে চোখ ফেরাতেই পারছে না। তাদের অভিনয় এতটাই রিয়েল হচ্ছে, যে দর্শক তাদের সাথে একাত্ম না হয়ে আর পারছেনা। 👍 একদিকে বড় বোনের চরিত্রের শ্রুতি যেমন আগুন ঝরাচ্ছে, তেমনি উল্টোদিকে ছোট বোনের চরিত্রে অভিনয় করা আরাত্রিকা তার মিষ্টি অভিনয় এবং এক্সপ্রেশন দিয়ে দর্শকদেরকে ঘায়েল করছে। 🥰 আর অবশ্যই এই সিরিয়ালের বাকি অভিনেতা-অভিনেত্রীদের কথাও না বললে নয়। এই সিরিয়ালের নায়কের চরিত্রে অভিনয় করা অভিষেক শর্মাকে এই মুহূর্তে তেমন কোন বড় পরীক্ষা দিতে না হলেও, তার ঐ মিষ্টিমুখটাই ইতিমধ্যে দর্শকের মন জিতে নিয়েছে। 😍 তাছাড়া তার বাড়ির অন্যান্য প্রত্যেকটি সদস্যরা তাদের জায়গায় যথেষ্ট ভালো কাজ করছে। বিশেষ করে এই সিরিয়ালের নেগেটিভ চরিত্র মেসো, শঙ্খ, ঈশিকা, এরা ইতিমধ্যেই দর্শকের চর্চার বিষয় হয়ে উঠেছে। ওভারঅল এই সিরিয়ালের রাইটিং থেকে শুরু করে ডিরেকশন, অভিনয় এই সব কিছুর সমন্বয়ে এই সিরিয়ালটিকে এই মুহূর্তে একটি পরিপূর্ণ সিরিয়ালে পরিণত করেছে। 👍
So তোমরা যারা এই “জোয়ার ভাঁটা” সিরিয়ালটি দেখছো, তোমাদেরকে এই সিরিয়ালের কোন জিনিসটি, কার অভিনয় সব থেকে বেশি ভালো লাগছে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋 আর হ্যাঁ, নীচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, পারলে সেখানেও জুড়ে যেও ক্লিক করে.! 👍
অনলাইন হোক বা অফলাইন, ৮ হোক বা ৮০, সবাই মজে নিশা ও উজির “জোয়ার ভাঁটাতে”। কিন্তু জানেন কি এই সাফল্যের পেছনের আসল রহস্যটা কি.? 🤔
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
