জি বাংলার “পরিণীতা” সিরিয়ালে ঘটে গেল এক চমকপ্রদক ঘটনা। একজন অতি বড় সিরিয়াল প্রেমীও বোধহয় ভাবতে পারেনি যে এইরকম একটা ঘটনা ঘটতে পারে। 👀 আসলে সাম্প্রতিক এপিসোডে আমরা দেখেছিলাম গোপালকে জোর করে বিয়ে করতে চেয়ে গোপালের মা ও কাকিমার সাথে হাত মেলায় বিডিও ম্যাডাম অভিনন্দা। শুধু তাই নয় গোপালের আপত্তি সত্ত্বেও সে প্রায় একপ্রকার জোর করেই গোপালকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর ওদিকে পারুল যখন রুকুকে নিয়ে ফিরে আসে, সেই খবর পাওয়ার পরই বিডিও ম্যাডাম বিয়ের লগ্ন দু’ঘণ্টা এগিয়ে নিয়ে আসে। 😱
এদিকে বিয়ের মন্ডপে বসেও গোপাল শেষবারের মতো অভিনন্দার কাছে অনুরোধ করে, সে যাতে এই বিয়েটা না করে.! কিন্তু অভিনন্দা গোপালকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, সে যেহেতু গোপালকে ভালোবাসে, তাই সে তো এই বিয়েটা করবেই। 👀 এর পরেই শুরু হয়ে যায় বিবাহের অনুষ্ঠান। কিন্তু গোপাল যখনই অভিনন্দাকে সিঁদুর পরাতে যাবে, তখনই সেখানে উপস্থিত হয় রুক্মিণী। 😱
কিন্তু সেটা কিছুতেই মেনে নিতে পারে না অভিনন্দা। সে রুকুকে বলে, যেহেতু সে গোপালকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল, তাই সে এখন তার ও গোপালের মধ্যে তৃতীয় ব্যক্তি। আর সে তাদের মধ্যে তৃতীয় ব্যক্তিকে কোন ভাবেও অ্যালাউ করবে না। এরপরই অভিনন্দা বলে, আমি আমার বাড়িতে রুকুকে কিছুতেই থাকতে দেব না। এই বলেই সে রুকুকে টানতে টানতে নিয়ে চলে যায়। 😱 স্বাভাবিকভাবেই বিডিও ম্যাডামের এই ব্যবহার দেখে চমকে যায় সবাই। গোপাল, পারুল, রায়ান ও মল্লার তাদের পেছনে ছুটে যায়। 👀
এরপরেই আসে গল্পের আসল টুইস্ট। আমরা দেখতে পাই অভিনন্দা রুকুকে নিয়ে গেছে তার ঘরে। শুধু তাই নয়, এরপর সে রুকুকে জিজ্ঞাসা করে সে গোপালকে সত্যি সত্যিই ভালোবাসে কিনা.? আর সে কখনো আবারো গোপালকে ছেড়ে যাবে না তো.? 🤔 অভিনন্দা বলে, গোপাল একজন খুব ভালো মানুষ। সে একজন ভালো স্ত্রী ডিজার্ভ করে। অভিনন্দার মুখে এই কথা শুনেই চমকে যায় রুকু। চমকে যায় সেখানে উপস্থিত সবাই। এরপর অভিনন্দা বলে সে এইভাবে জোর করে কারো জীবনে ঢুকতে চায় না। কারণ সে ভালোকরেই জানে, জোর করে আর যাই পাওয়া যাক, অন্তত কারো ভালোবাসা পাওয়া যায় না। এরপর সে বলে, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের বিয়ে দেব। 😱
স্বাভাবিকভাবেই বিডিও ম্যাডামের এই পরিবর্তন দেখে মুখ গোমড়া হয়ে যায় গোপালের কাকিমা ও বোনের। এরপর শুরু হয় বিয়ের অনুষ্ঠান। ধুমধাম করে আবারো বিয়ে হয় গোপাল ও রুক্মিণীর। বসু বাড়ির সবাই ভিডিও কলে সেই বিয়ে অ্যাটেন্ড করে। কিন্তু উল্টোদিকে এই দৃশ্য দেখে মুখ হাঁড়ি হয়ে যায় রুকুর মায়ের। 😜😂
বুঝতেই তো পারছো সবাই বিডিও ম্যাডামের এই পরিবর্তন দেখে চমকেই গিয়েছে। আসলে বিডিও ম্যাডামের গোপালকে জোর করে বিয়ের সিদ্ধান্তে সবাই ওনাকে ভুল বুঝেছিল। কিন্তু হঠাৎ করেই এইরকম পরিবর্তন দেখার পর, সবাই জাস্ট চমকেই যায়নি, ছিটকে গেছে। 😱 আর এরপরেই শুরু হয়েছে দর্শকদের মধ্যে বিডিও ম্যাডামকে নিয়ে আবারো জোর চর্চা। বহু দর্শক তো বিডিও ম্যাডামকে ভুল বোঝার জন্য ক্ষমা চাওয়াও শুরু করে দিয়েছে। 👍
So আমাদের মত তোমরাও কি চমকে গেছো বিডিও ম্যাডামের এমন পরিবর্তন দেখে.? 🤔 আর সত্যি করে বলো, তোমরাও কি বিডিও ম্যাডামকে ভুল বুঝেছিলে.? 🤔 আর হ্যাঁ, তোমরা কি ভাবতে পেরেছিলে, যে বিডিও ম্যাডাম শেষ পর্যন্ত এইভাবে নিজে দাঁড়িয়ে থেকে গোপাল ও রুক্মিণীর বিয়ে দেবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
সবাইকে চমকে দিয়ে নিজে দাঁড়িয়ে থেকে গোপাল–রুকুর বিয়ে দিল বিডিও ম্যাডাম। পরিণীতার নাটকীয় মোড়ে স্তম্ভিত দর্শক.!😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 18, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments
