অপর্ণাকে ভয় দেখাচ্ছে কেন রাজনন্দিনী.? সত্যিই কি পুনর্জন্মের গল্প, নাকি অতৃপ্ত আত্মার ইশারা.?—চিরদিনই তুমি যে আমার-এর নতুন প্রোমো ঘিরে বাড়ছে রহস্য 😱

জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে। আর সত্যি বলতে কি যে প্রোমোটা ড্রপ করা হয়েছে, সেটা সত্যিই নতুন করে ভাবিয়ে তুলছে আমাদের সকলকে.! 🤔 কারণ এই প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি রাজনন্দিনী, অপর্ণা এবং আর্যর ফুলশয্যা ভেস্তে দিচ্ছে। 👀

Thank you for reading this post, don't forget to subscribe!

মানে আর্য যখন অপর্ণাকে ফুলশয্যার রাতে নতুন করে কাছে পেতে চাইছে, তখনই আড়াল থেকে সমস্তটা লক্ষ্য রাখছে রাজনন্দিনী.! শুধু তাই নয়, সে কিন্তু আর্যর সাথে অপর্ণার জায়গায় নিজেকে রেখে দিচ্ছে। সেটা আবার সে ফলাও করে অপর্ণাকে দেখাচ্ছেও। 😱

এরপর স্বাভাবিকভাবেই অপর্ণা যখন সেটা দেখে ভয় পেয়ে যাচ্ছে, তখন সে সেটা আর্যকে জানাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আর্য আবার সেটা দেখতে পাচ্ছে না। 👀 কিন্তু পর মুহুর্তেই রাজনন্দিনী আয়নার কাঁচ ভেঙ্গে এটা প্রমাণ করে দিচ্ছে, যে সে কিন্তু সত্যি সত্যিই রয়েছে। 😱

So বুঝতেই তো পারছো, কেন এই সমস্ত কিছু দেখে আমি কনফিউজড হয়ে গেছি.! 🤔 আমরা তো সিরিয়ালটা শুরু হওয়ার পর থেকেই জানতাম, যে এখানে অপর্ণা হচ্ছে রাজনন্দিনীর পুনর্জন্ম.! কিন্তু এখন তো দেখে মনে হচ্ছে রাজনন্দিনী মুক্তিই পায়নি। সে হয়তো তার কোন অতৃপ্ত বাসনা পূর্ণ করতে বা কারো থেকে বদলা নিতে রয়ে গেছে.? 🤔 কিন্তু এখানেও সেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে.! রাজনন্দিনী তাহলে অপর্ণাকে ভয় দেখাচ্ছে কেন.? সে কি তাহলে চাইছে না তার আর্য অন্য কারো সাথে সংসার করুক.? 🤔 নাকি অপর্ণা এখানে নিজের গত জন্মের রূপটাকেই বারবার দেখতে পাচ্ছে.! কিন্তু যেহেতু সে এখনো জানেই না তার পুনর্জন্মের ঘটনাটা, তাই সে ভয় পেয়ে যাচ্ছে.? নাকি রাজনন্দিনী আসলে এখানে ভয় দেখাতে চাইছে আর্যকে.? 🤔 সে কি অপর্ণাকে এটা বোঝাতে চাইছে, যে তার মৃত্যুর পেছনে আসলে আর্যরই হাত রয়েছে.? 🤔

বাকি এবার তোমরা বলো, এই নতুন প্রোমো দেখে তোমাদের কি মনে হচ্ছে.? 🤔 রাজনন্দিনী আসলে এখানে কার পেছনে পড়ে রয়েছে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates