জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালে গত এপিসোডে হয়ে গেল সেই বহুকাঙ্খিত মুহূর্তটি, যেটির জন্য আপামর দর্শক মহল অপেক্ষা করেছিল বহুদিন ধরে। হ্যাঁ, গত এপিসোডেই আমরা দেখতে পেলাম সিংহ রায় বাড়ি ও বসু বাড়ির সকলের উপস্থিতিতে ঠিক হয়ে গেল আর্য ও অপর্ণার বিয়ের দিনক্ষণ। 😱 ফলে সবুরে যে মেওয়া ফলে, সেই কথাটি যেন আরও একবার অক্ষরে অক্ষরে ফলে গেল। 🥰
আমরা সবাই জানি যে রাজলক্ষ্মী দেবী বলেছিল, যে উনি আর দেরি করতে চান না। উনি যত তাড়াতাড়ি সম্ভব অপর্ণাকে সিংহ রায় বাড়ির বউ করে নিয়ে যেতে চান। উনি যে সেই কথাটা শুধুমাত্র সামান্য কথা হিসেবেই বলেননি, সেটা কিন্তু তিনি আবারও প্রমাণ করলেন। আমরা দেখতে পাই অপর্নার মায়ের সাথে কথাবার্তা বলে উনি আর্য, অর্ক ও মানসীকে নিয়ে সকাল সকাল হাজির হয়ে যান অপর্নাদের বাড়িতে। শুধু তাই নয় কিংকরকে দিয়ে উপহার থেকে শুরু করে খাওয়া দাওয়া, সমস্ত কিছুরই আয়োজন করে ফেলেন। 😱
স্বাভাবিকভাবেই সকাল সকালই যখন আর্যদের অপর্না তাদের বাড়িতে দেখে, তখনই সে অবাক হয়ে যায়। 👀 সে যেন বুঝতেই পারেনা, এগুলো তার সাথে কি হচ্ছে.? তার মনে হতে থাকে, সে যেন এগুলো স্বপ্ন দেখছে। 😱 এরপর যখন সে সবটা জানতে পারে, তখন রুম্পা অপর্ণাকে সাথে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে। 🥰
এরপর কিংকর পুরোহিত মশাইকে নিয়ে আসেন। রাজলক্ষ্মী দেবী আগে থেকেই পাটিপত্র রেডি করে নিয়ে আসেন। তারপর দুই পরিবারের সম্মতিক্রমে পুরোহিত মশাই সেই পাটিপত্রটি পড়েন, সেখানে উপস্থিত সবাইকে পাটিপত্রটি দেখান.! তারপর দুই পরিবারের দুই গার্জেন ঐ পাটিপত্রে সই করে অপর্ণা এবং আর্যের বিয়ের দিনক্ষণ পাকা করে ফেলেন। 😱
স্বাভাবিকভাবেই সোটা দেখে এক্কেবারে পাগল হয়ে ওঠে সমগ্র দর্শক মহল। এই বিয়েটা ঠিক হওয়ার ফলে দর্শক যে কতটা খুশি, সেটা সোশ্যাল মিডিয়া খুললেই বুঝতে পারা যায়। 👍 এখনো বিয়েটা হয়নি, শুধুমাত্র বিয়েটা ঠিক হয়েছে। কিন্তু তার মধ্যেই দর্শক মহল আর্য এবং অপর্ণাকে শুভেচ্ছায় ভরিয়ে দিতে শুরু করেছে। 😱
So এবার তোমরা বলো, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে যে পাটিপত্র পড়ে আর্য ও অপর্নার বিয়ের দিনক্ষণ ঠিক হলো.! তোমরা এতে খুশি হয়েছো তো.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
অবশেষে হলো অপেক্ষার অবসান। পাটিপত্র পড়ে ঠিক হয়ে গেল আর্য ও অপর্ণার বিয়ের দিনক্ষণ। আনন্দের জোয়ার দর্শক মহলে.! 🥰
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 18, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments
