অষ্টমীর তিথি, এক গাড়ি আর হুবহু কুষ্টি—জমে উঠেছে ‘চিরদিনই তুমি যে আমার’! রাজলক্ষ্মী দেবী খুশি হলেও ভয়ে রাতের ঘুম উড়ল আর্যর 😱

জি বাংলার অন্যতম জনপ্রিয় “চিরদিনই তুমি যে আমার” সিরিয়ালের গল্প যে হঠাৎ করেই এইভাবে এমন একটা জায়গায় এসে দাঁড়াবে, সেটা বোধহয় অতি বড় দর্শকও কল্পনা করতে পারেনি.! 👀 গতকালের এপিসোডে যে ঘটনাটা ঘটে গেল এবং আজকের প্রিক্যাপে যেটা দেখা যাচ্ছে, সেটা দেখেই দর্শক মহলে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

বেশ কিছুদিন ধরেই আমরা দেখছিলাম অপর্ণার মধ্যে মাঝে মাঝে হঠাৎ করেই প্রকট হয়ে উঠছিল রাজনন্দিনী.! আর সাম্প্রতিক এপিসোডে আমরা দেখেছিলাম সে আগের মত আবারও গাড়ি চালাতে শুরু করেছে। আর এবার তো সে রাজনন্দিনীর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে। আর সেই গাড়িটি এসে দাঁড়ায় অপর্ণার নিজের বাড়ির সামনেই। 😱 শুধু তাই নয়, এরপরে আমরা জানতে পারি সেই দিনটি ছিল অষ্টমীর দিন.! এরপর আমরা আবার এটাও জানতে পারি, যে এই অষ্টমীর তিথিতেই মারা গিয়েছিল রাজনন্দিনী। 👀

স্বাভাবিকভাবেই এই সমস্ত ঘটনাগুলোকে মিলিয়ে দুয়ে দুয়ে চার করতে আর বেশি সময় লাগে না রাজলক্ষ্মী দেবীর। তিনি বুঝে যান রাজনন্দিনী অপর্ণার মধ্যে দিয়েই ফিরে এসেছে। 😱 আর সেই কথাটা সে আর্যকেও খুলে বলে.! যদিও আর্য সেটা বিশ্বাস করতে চায় না, কিন্তু উল্টো দিকে সে সবটা ফেলে দিতেও পারেনা.! কারণ সে তো নিজের চোখেই দেখেছে অপর্ণাকে সেই সমস্ত কিছু করতে, যেগুলো একমাত্র রাজনন্দিনীই করতো। 👀

এদিকে প্রিক্যাপে আবার আমরা দেখতে পাচ্ছি রাজলক্ষ্মী দেবী সিদ্ধান্ত নেন, তিনি রাজনন্দিনীর সাথে অপর্ণার কুষ্টি মেলাবেন.! সেই মতো তিনি অপর্ণার বাবা সতীনাথ বাবুর থেকে অপর্ণার কুষ্টি নিয়ে রাজনন্দিনীর কুষ্টির সাথে মিলিয়ে দেখেন। আর আশ্চর্যজনকভাবে দুজনের কুষ্টি হুবহু মিলে যায়। 😱 স্বাভাবিকভাবেই সেটা দেখে খুব খুশি হয় রাজলক্ষ্মী দেবী। কিন্তু সেই কথাটা তিনি যখন আর্যকে জানান, আর্য তখন ভয় পেয়ে যায়.! 👀

So এই ঘটনার ফলে ওদিকে আর্য যেমন ভয় পেয়ে চমকে গেছে.! ঠিক তেমনি কিন্তু অবাক হয়েছে দর্শক মহলও.! কারণ দর্শকমহল ভাবতেই পারেনি, যে এত তাড়াতাড়ি অপর্ণা ও রাজনন্দিনীর এই সত্যিটা সামনে চলে আসবে.? 🤔 বাকি এবার তোমরা বলো, তোমরা কি ভাবতে পেরেছিলে যে এত তাড়াতাড়ি এই ঘটনাটা সামনে আসবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates