বহুদিনের ভুল ধারণা ভাঙল! উজির কথায় প্রকাশ্যে এল বাবার মৃত্যুর নেপথ্য সত্য—নিশা কি এবার ঋষিকে নির্দোষ মানবে? 🤔

জি বাংলার অন্যতম “জোয়ার ভাঁটা” সিরিয়ালে অবশেষে উজির সামনে এলো তার বাবার মৃত্যুর রহস্য.! কার বা কাদের কারণে তার বাবা অকালে প্রাণ হারিয়েছিল সেটা উজি এবার জানতে পেরে গেল। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

আসলে সাম্প্রতিক এপিসোডেই আমরা দেখেছিলাম ঋষিকে আসানসোল যাওয়া থেকে আটকে দেয় বাড়ির সবাই। পরিবর্তে উজি ঋষিকে বলে, সে যেন মেসো ও শঙ্খর থেকে হরিপ্রসাদ বাবুর ব্যাপারে খোঁজখবর নিয়ে নেয়। কিন্তু মেসো ও শঙ্খ তাদের পিঠ বাঁচাতে আবারও ঋষিকে মিথ্যে খবর দেয়। তারা জানায় হরিপ্রসাদ বাবু, তার বড় মেয়ের বিয়ে দিয়ে ছোট মেয়ের সাথে অন্য কোথাও চলে গেছে। 👀 স্বাভাবিকভাবেই উজি তখন বুঝতে পারে তারা ইচ্ছে করে ঋষিকে মিথ্যে কথা বলছে.! আর তারপরেই উজি বুঝতে পারে, তার বাবাকে ঠকিয়েছে নিশ্চয়ই এই মেসো ও শঙ্খ। আর সেই কারণেই তারা ইচ্ছে করে ঋষিকে মিথ্যে কথা বলছে। 😱

এই খবরটা জানার পরেই উজি সোজা গিয়ে হাজির হয় তার দিদি নিশার কাছে। সেখানে সে তার দিদিকে সমস্তটা বোঝানোর চেষ্টা করে। নিশা প্রথমে তার কথা শুনতে না চাইলেও উজি যখন নিশাকে সমস্তটা বুঝিয়ে বলে, তখন নিশা তার কথাটা শুনে.! এরপর উজি যখন বলে তাদের বাবাকে ঋষি নয়, ঠকিয়েছে মেসো ও শঙ্খ.! সেটা শুনেই স্বাভাবিকভাবেই চমকে যায় নিশা। 👀

এদিকে প্রিক্যাপে আবার আমরা দেখতে পাচ্ছি উজি যখন নিশাকে এই কথাগুলো বলতে থাকে, যে ঋষিকে মেসো ও শঙ্খ মিলে ঠকাচ্ছে.! তখনই সেখানেই হঠাৎ করে হাজির হয়ে যায় ঋষি। সে তখন বলে ওঠে, কে ঠকাচ্ছে আমাকে.? 🤔 ঋষিকে দেখে এবং হঠাৎ করে তার মুখে এই কথা শুনে স্বাভাবিকভাবেই চমকে যায় নিশা ও উজি। 😱

দেখো প্রিক্যাপে আমরা যতই দেখি না কেন ঋষি নিশা ও উজির কথোপকথন শুনে নিয়েছে.! কিন্তু আমরা ভালোভাবেই জানি, যে উজি ও নিশা মিলে ঠিক ম্যানেজ দিয়ে দেবে.! 👍 তাই এখানে আসল প্রশ্ন হচ্ছে, নিশা কি উজির কথাটা বিশ্বাস করবে.? 🤔 নাকি সে এখনো ঋষিকেই তার বাবার মৃত্যুর জন্য দায়ী বলে মনে করবে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates