জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালে সম্প্রতি একটি নতুন প্রোমো ড্রপ করা হয়েছে। আসলে আজকের এপিসোডেই আমরা দেখতে পেলে চলেছি দুর্গাপূজা উপলক্ষে “আমাদের দশভুজা” প্রতিযোগিতায় শাশুড়ি ভার্সেস বৌমার লড়াই। ব্যাপারটা যদি খোলসা করে বলা যায়, তাহলে পারুল যেমন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে.! ঠিক তেমনি পারুলের শাশুড়ি মৌসুমি বসুও কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 😱
Thank you for reading this post, don't forget to subscribe!
সেই আবহেই এই নতুন প্রোমোটি দর্শকমহলে এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। আসলে এই প্রোমোতে এমন একটা ধামাকাদার জিনিসকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটার জন্য দর্শক মহল বহুদিন ধরে অপেক্ষা করেছিল। এই নতুন প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় পারুল চক্রবর্তী এবং মৌসুমী বসু। 😱 কিন্তু ফাইনালে নিয়মের একটু পরিবর্তন করা হয়। আমরা দেখতে পাই ফাইনালের প্রতিযোগিতার নিয়ম অনুসারে প্রতিযোগিদের সাথে তাদের স্বামীকেও থাকতে হবে। আর এর ফলেই মার খেয়ে যায় পারুল। কারন আমরা সবাই জানি রায়ান পারুলকে কখনো সবার সামনে স্ত্রী বলে স্বীকৃতি দেয়নি। ফলে পারুল তার স্বামীকে এই প্রতিযোগিতার ফাইনালে এনে হাজির করতে পারেনা। ফলে মৌসুমী বসুর জন্য এটা একেবারে সোনায় সোহাগা হয়ে যায়। কারণ সে ভালো মতেই জানে তার ছেলে কখনো পারুলের স্বামী হিসেবে এখানে এগিয়ে আসবে না। ওদিকে আবার দেখতে পাই দর্শক আসনে বসে রয়েছে শিরিন ও তার দলবল। তারা আবার সর্বসমক্ষে ঘোষণা করে দেয়, যে পারুল আসলে বিবাহিতই নয়.! সে মিথ্যে কথা বলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 👀 ফলে পারুলকে তৎক্ষণাৎ ওই প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয় এবং মৌসুমী বসুকেই বিজয়ী বলে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। 🥹

কিন্তু তখনই সবাইকে চমকে দিয়ে সেখানে এসে উপস্থিত হয় রায়ান। যে মঞ্চে এসে দাঁড়ায় পারুলের কাছে। তারপর সে সবাইকে জানিয়ে দেয়, সে রায়ান বসু এবং সেই হচ্ছে পারুলের স্বামী। 😱 স্বাভাবিকভাবেই এটা দেখেই চমকে যায় পারুল, কিন্তু সে খুব খুশি হয় মনে মনে। অন্যদিকে শিরিন যেন বাকরুদ্ধ হয়ে যায়। বাকরুদ্ধ হয়ে যায় রায়ানের মাও। 😜
So অবশেষে রায়ান তাহলে পারুলকে সর্বসমক্ষে তার স্ত্রী বলে স্বীকৃতি দিয়েই দিলো.! তো তোমরা খুশি হয়েছে তো, এতদিন পরে তোমাদের সকলের মনের আশা পূরণ হওয়ায়.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋





