এটা “কোন গোপনে মন ভেসেছে” সিজন ২ হচ্ছে নাকি.? “তুই আমার HERO”র নতুন দুই ফুল এক মালির কনসেপ্ট দেখে প্রতিক্রিয়া তিতি বিরক্ত দর্শকের.!

জি বাংলার যেই সমস্ত জনপ্রিয় সিরিয়াল গুলো একনাগাড়ে তাদের স্লট ধরে রেখেছে, তাদের মধ্যে “তুই আমার HERO” সিরিয়ালটি অন্যতম। যবে থেকে এই সিরিয়ালটি সম্প্রচারিত হওয়া শুরু হয়েছে, তবে থেকেই কিন্তু এটি তার স্লট নিজের দখলে রেখেছে। এক সুপারস্টারের সাথে এক সাধারণ মেয়ের প্রেমে পড়া নিয়ে গল্প শুরু হলেও, ধীরে ধীরে এর গল্প কিন্তু চিরাচরিত শ্বাশুড়ি বৌমার যুদ্ধের রূপই নিয়েছে। তাছাড়া এক নায়ককে নিয়ে নায়িকা এবং ভিলেনের টানাটানি, সেটা তো আছেই। 👍 তবে এর সাথে এবার নবতম সংযোজন হলো নায়কের প্রথম প্রেমিকার ফিরে আসা। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

সাম্প্রতিক এপিসোডে আমরা দেখতে পেয়েছি সুপারস্টার শাক্যর প্রাক্তন এবং প্রথম প্রেমিকা উপনীতা হঠাৎ এসে হাজির হয়েছে তার জীবনে। 👀 আর ঠিক যেভাবে সে এসে হাজির হয়েছে এবং যা কিছু সে করা শুরু করেছে, সেটা কিন্তু জি বাংলারই সদ্য শেষ হওয়া সিরিয়াল “কোন গোপনে মন ভেসেছে”কেই মনে করাচ্ছে। 😱 আসলে এই কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালেও ঠিক একইভাবে নায়ক অনিকেতের প্রাক্তন এবং প্রথম প্রেমিকা অহনা ফিরে আসে। তারপর সে প্রথমে অনিকেতের বাড়িতে জাঁকিয়ে বসে এবং ধীরে ধীরে তার ব্যক্তিগত জীবনেও জাঁকিয়ে বসতে শুরু করে। 👀

স্বাভাবিকভাবেই এই জিনিসটা কিছুতেই মেনে নিতে পারছে না দর্শক মহল। তারা তাদের ক্ষোভ উগরে দিয়েছে সামাজিক মাধ্যমে। আসলে যারা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালটি দেখেছে, তারা ভালো করেই জানে, যবে থেকে এই দুই ফুল ও এক মালির কনসেপ্ট ওই সিরিয়ালটাতে ঢুকেছিল,তবে থেকেই কিন্তু সিরিয়ালটার বারোটা বাজা শুরু হয়ে গিয়েছিল। 👍 তাই দর্শকরা এখন এটাও আশঙ্কা প্রকাশ করছে, যে এক নায়ককে নিয়ে প্রাক্তন প্রেমিকা এবং বউয়ের টানাটানির ফলে এই সিরিয়ালটারও না বারোটা বেজে যায়.? 🤔 এর অবশ্য আরও একটি স্ট্রং কারণ রয়েছে। আর সেই কারণটি হল প্রতিপক্ষ চ্যানেলের নতুন সিরিয়াল “কম্পাস”। এই সিরিয়ালটি কিন্তু ইতিমধ্যে এক ইউনিক প্রেজেন্টেশন ও গল্পের মাধ্যমে দর্শকের মন জয় করা শুরু করেছে.! 😱

So এবার তোমরা বলো, শাক্যজিতের জীবনে হঠাৎ করেই তার প্রাক্তন প্রেমিকার ফিরে আসাটাকে তোমরা কিভাবে দেখছো.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates