আবারও জি বাংলার জয়জয়কার! 💥 বেঙ্গল টপার হয়ে রাজা “চিরদিনই তুমি যে আমার”, আর দাদামণি হলো সেনাপতি!

বাংলা টেলিভিশনের পর্দায় প্রতি সপ্তাহ জুড়েই চলে এক নতুন লড়াই.! প্রত্যেক সপ্তাহেই কে থাকে এগিয়ে, কে পিছিয়ে, তার উত্তর মূলত পাওয়া যায় বৃহস্পতি দুপুরেই। আর সেই লড়াই এবার পেল এক চমকপ্রদ মোড়। সপ্তাহ 39-এর TRP চার্টে প্রথমবারের মতো বেঙ্গল টপার হল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল “চিরদিনই তুমি যে আমার”। 😱

Thank you for reading this post, don't forget to subscribe!

বিশ্বাস করা কঠিন, কিন্তু এই সিরিয়ালটি 213 এপিসোড পেরিয়ে এবারই প্রথম বেঙ্গল টপারে পৌঁছেছে। ধারাবাহিকতার সঙ্গে টানটান কাহিনি, আবেগ আর নাটকীয়তার দারুণ মেলবন্ধন, সাথে অভিনেতা-অভিনেত্রীদের সামান্য অভিনয় মন ছুঁয়েছে দর্শকের। এই সপ্তাহে 6.1 রেটিং নিয়ে “চিরদিনই তুমি যে আমার” অর্জন করেছে প্রথম স্থান। 🥰

দ্বিতীয় স্থানে রয়েছে “পরিণীতা”, যার রেটিং 5.9। হয়তো গত সপ্তাহের ন্যায় এই সপ্তাহে সে তার প্রথম স্থান ধরে রাখতে পারেনি.! তবে ধারাবাহিকভাবে উচ্চ রেটিং ধরে রেখে সিরিয়ালটি নিজের অবস্থানকে আগের মতোই মজবুত করেছে। তৃতীয় স্থানে রয়েছে “জগদ্ধাত্রী” 5.5 রেটিং নিয়ে। পারিবারিক কুটকাচালি ও থ্রিলার ঘরানার গল্প আর ক্রাইম ড্রামার মিশেলে এই সিরিয়াল এখনও দর্শকের অন্যতম পছন্দ।

অন্যদিকে চতুর্থ স্থানে 5.4 রেটিং নিয়ে রয়েছে “ফুলকি”, আর পঞ্চম স্থানে 5.3 রেটিং নিয়ে “রাঙ্গামতি তীরন্দাজ”।

👀 এই সপ্তাহের অন্যতম একটি বড় ট্রেন্ড হচ্ছে, 9:30 PM এর স্লট ছাড়া বাকি সব স্লটেই আবারও জি বাংলার জয়জয়কার। সপ্তাহের শুরু থেকে শেষ, Zee Bangla-র ধারাবাহিকগুলোই দর্শক টানতে সক্ষম হয়েছে।

আর এখানেই কিন্তু শেষ নয়। প্রতিটি সপ্তাহে জোরদার টক্কর দেওয়ার পর অবশেষে এই সপ্তাহে বিশাল উলটফেরত করেছে দুটি সিরিয়াল।
প্রথমত, 81 এপিসোড পর রাজরাজেশ্বরী রানী ভবানী-কে হারিয়ে স্লট লিড করল “আমাদের দাদামণি”। ধারাবাহিকটি ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করেছে, আর এবার সেই পরিশ্রমের ফল মিলেছে রেটিংয়ে।
দ্বিতীয়ত, “গৃহপ্রবেশ” ও “শুভ বিবাহ”-কে হারিয়ে 10:15 PM এর স্লটে জয়লাভ করল “আনন্দী”। টানা নীচের দিকে নামা রেটিং থেকে উঠে এসে “আনন্দী”-র এই কামব্যাক সত্যিই প্রশংসনীয়।

★ Full TRP List দেখুন এখানে 👇

5:30 PM – Bhole Baba 2.7 | Kusum 3.5
6:00 PM – Compass 3.7 | Tui Amar Hero 4.4
6:30 PM – Lokkhi Jhapi 4.4 | Chirodini Tumi Je Amar 6.1 👑
7:00 PM – Kotha 4.5 | Jagaddhatri 5.5
7:30 PM – Rangamoti Tirandaj 5.3 | Phulki 5.4
8:00 PM – Poroshuram 5.1 | Parineeta 5.9
8:30 PM – Rajrajeshwari Rani Bhabani 4.7 | Amader Dadamoni 5.1
9:00 PM – Chirosokha 4.3 | Jowar Bhata 4.4

9:30 – Anurager Chhowa + Grihoprobesh (15 min) 3.8
10:15 – Grihoprobesh (15 min) + Shubho Bibaho 2.5

45 min – Kone Dekha Alo 3.5 | Anandi 2.6
11:00 PM – Kusum [R] 1.9 | Lokkhi Jhapi [R] 1.3

সব মিলিয়ে Week 39-এর TRP রিপোর্ট বলছে, দর্শক এখন স্পষ্টভাবে গল্পে ও অভিনয়ে নতুনত্ব খুঁজছে। নতুন লড়াই, নতুন চমক, আর কিছু পুরনো প্রিয় মুখ.! এই তিনের মেলবন্ধনেই জমে উঠেছে বাংলা সিরিয়ালের দুনিয়া। So কি মনে হয়, আগামী সপ্তাহে কে হতে চলেছে বেঙ্গল টপার.? 🤔 “চিরদিনই তুমি যে আমার” কি পারবে নিজের জায়গা ধরে রাখতে, নাকি নতুন কেউ হবে বেঙ্গল টপার.? 🤔🤔

Leave a Comment

Latest Updates