দর্শক হতবাক! উজির খোঁজে এসে প্রাণ হারালো ঋষি.? “Jowar Bhanta” সিরিয়ালের নতুন মোড় 😱

জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি নতুন সিরিয়াল হলো “জোয়ার ভাঁটা”। এই সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকেই দর্শকের মন জয় করে নিতে সক্ষম হয়েছে। আর তার ফলাফল মিলেছে সদ্য প্রকাশিত হওয়া TRP-র তালিকাতেও। শুরু হওয়ার প্রথম দু-সপ্তাহ TRP-তে পিছিয়ে থাকলেও, তার পরবর্তীতে পরপর দু-সপ্তাহ কিন্তু সিরিয়ালটি নিজের স্লট ধরে রাখতে সক্ষম হয়েছে। 👍

তো এই সিরিয়ালেরই আজকের প্রিক্যাপে এমন একটি ঘটনা সামনে এসেছে, যেটা দেখে এক্কেবারে নড়ে গেছে পুরো দর্শক মহল। 😱 আসলে সাম্প্রতিক এপিসোডে আমরা দেখতে পেয়েছি উজি তার দিদির খোঁজ করতে করতে হাজির হয়ে যায় ঋষিদের বাড়িতে। কিন্তু সেখানে সে ক্যাটারের লোক সেজে গেলেও সে ঋষির চোখে কিন্তু ঠিকই পড়ে যায়। 👀 স্বাভাবিকভাবেই এর পরেই ঋষির আবারও হন্যে হয়ে পড়ে যায় তার পেছনে। উজি যেই এজেন্সির মাধ্যমে ঋষির বাড়িতে এসেছিল, ঋষি তাদের সাহায্যেই খুঁজতে খুঁজতে হাজির হয়ে যায় উজির বাড়ির ঠিকানায়। 😱

আর ইন্টারেস্টিংলি ঋষির দেখা হয়ে যায় উজিদের সেই বুড়ো বাড়ির মালিকটির সাথেই। ঋষি যখন ওই বাড়ির মালিককে আসানসোল থেকে আসা দুটো মেয়ের কথা জিজ্ঞাসা করে, তখনই ওই বুড়ো বাড়ির মালিক ঋষিকে বলে, ওই দুটো মেয়ে তাদের বাড়িতেই ভাড়াতে রয়েছে। 👀 স্বাভাবিকভাবেই ঋষি আর দেরি করে না। সে বাড়ির মালিককে নিয়ে সোজা হাজির হয়ে যায় উজিদের দরজার সামনে। 😱

এরপর ঋষি দরজাতে টোকা মারতে শুরু করলে বেরিয়ে আসে নিশা। কিন্তু ঋষি তাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই নিশা একটা ছুরি নিয়ে এসে ঋষির বুকে গেঁথে দেয়। 👀 বেচারা ঋষি নিজেকে বাঁচানোর সময়টুকুও পায়না। 😥 ওদিকে চিৎকার শুনে বেরিয়ে আসে উজি। যে এসে যখন এই অবস্থা দেখে, তখন সেও চিৎকার করা শুরু করে দেয়। 😱

So কি মনে হচ্ছে তোমাদের, আজকের এপিসোডে সত্যি সত্যিই কি তাহলে এমনটা হতে চলেছে.? 🤔 নাকি এটা নিশা বা উজি, এই দুই বোনের কারো একটা কল্পনা মাত্র.? 🤔 হয়তো দেখা গেল, ঋষি সত্যি সত্যিই তাদের বাড়িতে গিয়ে হাজির হয়েছে এবং ঋষিকে সামনে দেখে নিশা এই কল্পনাটা করেছে.? 🤔 আর কি মনে হয়, ঋষি কি আদৌ উজির খোঁজ পাবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates