এই ইন্দ্রানী চরিত্রটা তো কুসুমের থেকেও বেশি ন্যাকা.! এনার জন্য দেবলীনার মতো বৌমা-ই দরকার – বলছে ক্ষুব্ধ দর্শক মহল। 😱

জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল হচ্ছে “কুসুম”। যদিও এই সিরিয়ালটা এখনো পর্যন্ত প্রথম পাঁচে তার জায়গা দখল করতে পারেনি, তবে শুরুর পর থেকেই এটি তার স্লট কিন্তু ধরে রেখেছে। 👍 সম্প্রতি এই সিরিয়ালের আগামী কয়েকটি এপিসোডের কিছু এপিসোড কাট রিলিজ করা হয়েছে। আর সেটি দেখেই দর্শকেরা শুরু করেছে ট্রোল করা। 👀

আসলে একটি অ্যাড শুটের সময় বরের চরিত্রে অভিনয় করা ছেলেটি আসতে না পারলে সেই জায়গায় আয়ুষ্মান নিজেই সেই চরিত্রে অভিনয় করে। আর যেহেতু এটি একটি বিয়ের অ্যাড শুট ছিলো, তাই সমস্ত রীতিনীতি মেনেই শুটটা কমপ্লিট হয়। 👍 কিন্তু এটার ব্যাপারে আয়ুষ্মানের মা ইন্দ্রানী কিছুই জানতো না। আসলে তার কাছ থেকে সমস্ত ব্যাপারটি লুকিয়ে গিয়েছিল আয়ুষ্মান। 👀 ঘটনাচক্রের ওই অ্যাডটি যখন সেরা অ্যাডের শিরোপা পায়, তখন সেটা জানতে পারে ইন্দ্রানী। 😱 স্বাভাবিকভাবেই সে রেগে যায়, সে কিছুতেই এটা মেনে নিতে পারে না। তার জন্য সে অবশ্য আয়ুষ্মানকে যথেষ্ট শাস্তিও দেয়। যে আয়ুষ্মান তার সব থেকে প্রিয় ছেলে, তার গায়েই সে হাত তোলে। শুধু তাই নয়, সে তার প্রিয় ছেলের সাথে কথা বলাও বন্ধ করে দেয়। যে মা-ছেলের সম্পর্ক সব থেকে প্রিয় ছিল, সেই সম্পর্কই হয়ে যায় সব থেকে তিক্ত। 🥺

যেটি কুসুমের মোটেও ভালো লাগেনা। সে ঠিক করে যখন তার জন্যেই এই সম্পর্ক নষ্ট হয়েছে, তাই সে নিজেই ঠিক করে দেবে এই মা ও ছেলের সম্পর্ক। 😱 এরপর কুসুম ঈশানের সাথে মিলে একটা প্ল্যান করে। তারা ঠিক করে সাংবাদিকদের ডেকে মা-ছেলে আয়ুষ্মান ও ইন্দ্রাণীকে পাশাপাশি বসিয়ে একটা ইন্টারভিউর ব্যবস্থা করবে.! আর তার মাধ্যমেই তারা মা ও ছেলের মাঝে জমে থাকা বরফটাকে গলানোর চেষ্টা করবে। 👍

সেই মতোই একটা দিন দেখে শুরু হয় ইন্টারভিউ। মা ও ছেলে একসাথে পাশাপাশি না বসলেও, দুজন মুখোমুখি দুটো সোফাতে বসে ইন্টারভিউ দিতে থাকে। ইন্টারভিউয়ার তাদের মা-ছেলেকে একের পর এক প্রশ্ন করতে থাকে। আর ইন্টারেস্টিংলি মা ও ছেলের উত্তর এক-দুজনের সাথে মিলে যেতে থাকে। এরপরেই যখন ইন্টারভিউয়ার আয়ুষ্মানকে প্রশ্ন করে, যে আপনার জীবনে আপনার মায়ের ভূমিকা কতখানি.? আয়ুষ্মান তখন তার মায়ের দিকে দেখে বলে, মা আছে বলেই তো আমি আছি, মা ছাড়া আমি কিছুই না। 😍 কিন্তু এটা শুনেই রেগে যায় ইন্দ্রানী। সে বলে বন্ধ করো এসব। এই বলে সে ইন্টারভিউ ছেড়ে উঠে চলে যায়। 👀

ইন্দ্রানী গাঙ্গুলীর এই ব্যবহার দেখেই রেগে গিয়েছে দর্শকমহল। এটা দেখেই তারা শুরু করে দিয়েছে ট্রোল করা। দর্শকেরা বলা শুরু করে দিয়েছে, যে এই ইন্দ্রানী গাঙ্গুলি এবার বেশি বেশি করছে। আয়ুষ্মান তো তার ভুলের জন্য ইতিমধ্যেই ক্ষমা চেয়েছে তার মায়ের কাছে। তাছাড়া ইন্দ্রানী তো ইতিমধ্যে আয়ুষ্মানকে শাস্তি দিয়েছে, তাহলে এত বাড়াবাড়ি করার কি আছে.? 🤔 কেউ কেউ তো আবার এটাও বলছে, যে এই ইন্দ্রানী তো দেখছি এবার কুসুমের মতোই ন্যাকামি করা শুরু করে দিয়েছে। আবার কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে বলছে, ইন্দ্রানীর মত এই রকম মহিলার জন্য দেবলীনার মত মেয়েকেই দরকার। 👀

So এই বিষয়ে তোমাদেরকে মতামত.? 🤔 তোমাদের কি মনে হয়, ইন্দ্রানী এবার বাড়াবাড়ি করছে.? 🤔 আর কুসুম কি পারবে মা ও ছেলের সম্পর্ক আবার ঠিক করতে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। 🥰😋

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates