বাংলার টেলিভিশনের TRP চার্টে এবারের সপ্তাহটা বেশ জমজমাট গেল। গত সপ্তাহের রিপোর্টে বোঝাই গিয়েছিল যে প্রতিযোগিতাটা এবার খুব কাছাকাছি হবে, আর ঠিক সেটাই হলো Week 45–এ। কেউ নিজের জায়গা ধরে রাখল, আবার কেউ পিছিয়ে গেল। তবে একটা জিনিস পরিষ্কার, স্টার জলসা আর জি বাংলার লড়াই এখন মুখোমুখি অবস্থায়। 🔥
এই সপ্তাহেও প্রথম স্থানে রয়েছে “পরশুরাম”। আগের সপ্তাহেও 7.1 ছিল, এবারও ঠিক সেই জায়গাতেই। ধারাবাহিকভাবে এতটা স্টেডি TRP ধরে রাখা খুবই কঠিন, কিন্তু সিরিয়ালটা সেটা করে দেখাচ্ছে। যে কারণে দর্শকের ভরসাও এখন ওদের দিকেই। 😱
দ্বিতীয় স্থানে এবার বড়সড় নজর কাড়ল “রাঙামতি তীরন্দাজ”। গত সপ্তাহে 6.6 নিয়ে দ্বিতীয় ছিল, কিন্তু এই সপ্তাহে সেই রেটিং আরও বেড়ে দাঁড়িয়েছে 6.9–এ। মানে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে গল্পটা এখন ঠিকমতো কাজ করছে এবং মুখে মুখে সিরিয়ালটা আরও জনপ্রিয় হচ্ছে। 🥰
তৃতীয় স্থানে রয়েছে “রাজরাজেশ্বরী রাণী ভবানী”। আগের সপ্তাহে যেখানে চতুর্থ স্থানে ছিল, এবার সোজা তিন নম্বরে উঠে এসেছে 6.5 TRP নিয়ে। জি বাংলার ধারাবাহিকগুলোর মধ্যে এটিই এখন সবচেয়ে কাছাকাছি লড়ছে। 👍 তবে দুঃখের বিষয় হচ্ছে, এই সপ্তাহে সিরিয়ালটির স্লট পরিবর্তন হয়েছে। তার জায়গায় এসেছে স্টার জলসার নতুন সিরিয়াল “প্রফেসর বিদ্যা ব্যানার্জি”। 👍
চতুর্থ স্থানে আছে “পরিণীতা”। আগের সপ্তাহে 6.4 ছিল, এবার 6.3–এ নেমে গেলেও তেমন বড় ধাক্কা বলা যায় না। সিরিয়ালটা তার কনসিস্টেন্সির ওপর নির্ভর করে টিকে আছে। 😍
পঞ্চম স্থানে আছে “চিরদিনই তুমি যে আমার”। আগের সপ্তাহেও 6.1 ছিল, এবারও একই জায়গায়। অভিনেতা–অভিনেত্রীর অফস্ক্রিন ইস্যু নিয়ে যত আলোচনা হয়েছে, সেগুলোর TRP–তে কোনো প্রভাব পড়েনি বলেই মনে হচ্ছে। ❤️
তবে এই সপ্তাহের সব থেকে উল্লেখযোগ্য এবং হাইলাইটিং ব্যাপার হচ্ছে স্টার জলসার “ও মোর দরদিয়া”-র জি বাংলার সব থেকে পুরনো এবং সফল “জগদ্ধাত্রী”-কে হারিয়ে প্রথম বারের মতো স্লট লিড করা। 😱 অন্যদিকে লাগাতার হারার পর অবশেষে এই সপ্তাহে স্টার জলসার “চিরসখা”-র থেকে নিজের হারানো স্লট উদ্ধার করল জি বাংলার “জোয়ার ভাঁটা”। 👍 অন্যদিকে স্লট ফাইটে এবার সবচেয়ে নজর কাড়ল “কনে দেখা আলো”, ৫–এর ওপর রেটিং ধরে রেখে আবারও নিজের জায়গা বাঁচিয়ে রাখল। 😱
★ এবার দেখে নিন এই সপ্তাহের সম্পূর্ণ TRP তালিকাটি: 👇
📊 FULL TRP LIST (Week 45)
•• 15+ Urban M+F WK 45 ▪️▪️
📺 ভোলে বাবা — 3.0 | কুসুম — 4.3
📺 কম্পাস — 4.7 | তুই আমার হিরো — 5.1
📺 লক্ষ্মী ঝাঁপি — 5.4 | চিরদিনই তুমি যে আমার — 6.1
📺 ও মোর দরদিয়া — 5.9 | জগদ্ধাত্রী — 5.8
📺 রাঙ্গামতি তীরন্দাজ — 6.9 | ফুলকি — 5.5
📺 পরশুরাম — 7.1 👑 | পরিণীতা — 6.3
📺 রাজরাজেশ্বরী রাণী ভবানী — 6.5 | আমাদের দাদামণি — 5.5
📺 চিরসখা — 5.7 | জোয়ার ভাঁটা — 5.8
📺 9:30 — অনুরাগের ছোঁয়া + গৃহপ্রবেশ (15 min) — 4.6
📺 10:15 — গৃহপ্রবেশ (15 min) + শুভ বিবাহ — 2.8
📺 কনে দেখা আলো (45 min) — 5.0
📺 আনন্দী (45 min) — 2.7
মোটের ওপর, Week 45 খুব স্পষ্ট করে দিল যে এখনকার TRP লড়াইয়ে স্টার জলসা কিন্তু জি বাংলার ওপর চাপ তৈরি করে ফেলেছে। টপ ৫-এর মধ্যে তিনটিই স্টার জলসা, দুইটি জি বাংলা। আর পিছনের সারিতে উলটো চিত্র।
So এখন দেখার বিষয়, পরের সপ্তাহে পরশুরাম–পরিণীতার লড়াই কোনদিকে মোড় নেয়। পরিণীতা কি আবার রেটিং টেনে তুলতে পারে, আর জগদ্ধাত্রী–ফুলকি কি আবার আগের অবস্থানে ফিরতে পারে.? 🤔
ও মোর দরদিয়ার ঐতিহাসিক স্লট জয়, পরশুরামের রাজত্ব জারি.! 👑 জোয়ার ভাঁটা জি-এর সম্মান বাঁচালেও জলসার রাঙামতির সাথে লড়াইয়ে আবারও ধাক্কা খেলো ফুলকি.!
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 15, 2026
No Comments

