জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলোর কথা বললে “পরিণীতা” সিরিয়ালটির কথা অবশ্যই বলতে হবে। প্রথম থেকে এই সিরিয়ালটির ইউনিক প্রেজেন্টেশন, গল্প বলার ধরন এটাকে আলাদা করেছিল সমস্ত সিরিয়ালের থেকে। কিন্তু সাম্প্রতিক এপিসোড দেখার পরে এই সিরিয়ালটি আর পাঁচটা সিরিয়ালের থেকে আর আলাদা থাকলো না। গতানুগতিকভাবে ফলো করলো সেই আর চার পাঁচটা সাধারণ সিরিয়ালকেই। 👀
আসলে আমরা যারা রেগুলার বাংলা সিরিয়ালের দর্শক, তারা ভালো করেই জানি প্রত্যেকটা বাংলা সিরিয়ালের নায়িকাকে সবসময়ই মহান দেখানো হয়। মানে অন্যদের বাঁচাতে গিয়ে সমস্ত কষ্ট নায়িকা নিজেই ভোগ করবে। বাড়ির অন্যরা, মানে যারা মূলত ভিলেন হবে, তারা একটার পর একটা ক্ষমার অযোগ্য অপরাধ করে যাবে.! আর বাংলা সিরিয়ালের মহান নায়িকা তাদেরকে অনায়াসেই ক্ষমা করে দেবে।
সাম্প্রতিক এপিসোডে এই একই জিনিস আমরা দেখতে পেলাম এই সিরিয়ালেও। এই সিরিয়ালের মহান নায়িকা পারুল চক্রবর্তী মহান হয়ে ক্ষমা করে দিলো তার দুই শ্বাশুড়ি, ননদ, বোন ও ক্লাসমেটকে। ক্ষমা করার পর নায়িকার যুক্তি হল, আমি ওদের মতো নই। 😱 আর এখানেই এসে যাচ্ছে একটা প্রশ্ন, হাজার অপরাধ করার পরেও কেউ যদি এভাবে ক্ষমা পেয়ে যায়, তাহলে সেই ব্যক্তিটি কি কখনো আর শুধরোবে.? আর যদি এই ক্ষমাই পরম ধর্ম হয়, তাহলে দেশে আইনকানুনের দরকারটাই বা কি.? আর যদি দোষীদের শাস্তি দিতে এতোই সমস্যা, তাহলে বড় বড় মুখ করে হ্যান করেগা, ত্যান করেগা বলার দরকারটাই বা কি.? 🤔🤔
না না, এই কথাগুলো বা যুক্তিগুলো আমরা কিন্তু মোটেও একা বলছিনা বা একা দেখাচ্ছিও না.! বাংলা সিরিয়াল যারা দেখে, তাদের বেশিরভাগ দর্শকই এই কথা বলছে.! বেশিরভাগ দর্শকই নায়িকার এই মহানুভবতা দেখে জাস্ট বিরক্ত.! 👎
So এবার তোমরা বলো, এই বিষয়ে তোমাদের কি মতামত.? 🤔 তোমাদের কি মনে হয়, পারুল তার দুই শাশুড়ি, ননদ, বোন ও বান্ধবীকে ক্ষমা করে ঠিক কাজ করেছে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
ছক ভাঙার কথা বললেও, শেষ পর্যন্ত মেষ বৃত্তিকেই বেছে নিল লেখক-পরিচালক। আর পাঁচটা নায়িকার মতই মহান হয়ে গেল নায়িকা পারুলও। 🙏🙏
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
May 25, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 23, 2026
No Comments

TRP Update
Amit Barik
May 21, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
May 19, 2026
No Comments
