কোথাও গিয়ে যেন মিলে গেল “মিঠিঝোরা” ও “জোয়ার ভাঁটা”। রাইয়ের বাবার মতো বিয়ের মন্ডপে এখানেও প্রাণ হারালো উজির বাবা.! 🥹💔

জি বাংলার সদ্য শুরু হওয়া সিরিয়াল “জোয়ার ভাঁটা” কিন্তু প্রথম দিন থেকেই ছক্কা হাঁকানো শুরু করেছে। প্রথম দিন থেকেই এই সিরিয়ালের ইউনিক গল্প এবং প্রেজেন্টেশন জায়গা করে নিয়েছে দর্শকের মনে। আর তারপরে গল্প যত এগিয়েছে, ততই যেন দর্শক গভীরভাবে আপন করে নিয়েছে এই সিরিয়ালটাকে। কিন্তু হঠাৎ করেই এই সিরিয়ালের মাত্র ১১ তম পর্বে ঘটে গেল এমন এক হৃদয়বিদারক ঘটনা, যেটা অতি বড় সিরিয়াল প্রেমীও বোধয় আশা করেনি। 👀 আসলে এই সিরিয়ালের ১১ তম পর্বে আমরা দেখতে পেলাম এই সিরিয়ালের দুই নায়িকা নিশা ও উজির বাবার হঠাৎ মৃত্যু। 💔

Thank you for reading this post, don't forget to subscribe!

আসলে উজি ও নিশার বাবা বড় মেয়ে নিশার বিয়ের জন্য ওনার একমাত্র ভরসা বলতে থাকা একটুকরো জমি বিক্রি করে দেয় ব্যানার্জি কনস্ট্রাকশন কোম্পানির কাছে। ৬৪ লক্ষ টাকায় বিক্রি হয় সেই জমি। কিন্তু কোম্পানির মালিক ঋষির অজান্তেই তার জামাইবাবু এবং মেসো উজির বাবাকে শুধুমাত্র ৩ লাখ টাকা দিয়ে বাকি টাকাটা মেরে দেয়। 😱 স্বাভাবিকভাবেই টাকার অভাবে ভেঙ্গে যায় বড় মেয়ে নিশার বিয়ে। তারওপর ওনার কপালে জুটে জঘন্য অপমান। ফলে সেই ধাক্কা সামলাতে না পেরে মেয়ের বিয়ের মন্ডপেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 💔🥹

আর এখানেই রয়েছে আসল টুইস্ট। আসলে এই সিরিয়ালের ছোট বোন উজি, যেই চরিত্রটি প্লে করেছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি। এই আরাত্রিকা মাইতির শেষ সিরিয়াল মিঠিঝোরাতেও ঘটেছিল এই একই রকম হৃদয়বিদারক একটি ঘটনা। সেখানেও মেয়ের বিয়ের দিনই মারা গিয়েছিল মেয়ের বাবা অর্থাৎ নায়িকার বাবা। 💔🥹 তাই এই একই জিনিস আবারো ঘটতে দেখে দর্শকেরা স্বাভাবিকভাবেই ঐ “মিঠিঝোরা”র সাথে এই “জোয়ার ভাঁটার” তুলনা করা শুরু করেছে। 👍

অবশ্য এই একটি বিষয় ছাড়া এই দুটো সিরিয়াল কিন্তু সম্পূর্ণ আলাদা। আর সেই রাই চরিত্রের থেকে এই উজি চরিত্রটিও সম্পূর্ণ আলাদা। সেখানে রাই চরিত্রটি সব সময় চেষ্টা করত বিতর্ক থেকে দূরে থাকার.! যদিও বিতর্ক সব সময় তার পিছু লেগেই থাকতো। কিন্তু এখানে উজি কোনো কিছু থেকে পালিয়ে যেতে জানে না। তাই তো বাবার এমন মৃত্যুর পর সে প্রতিজ্ঞা করল, যে বা যারা তার বাবার মৃত্যুর জন্য দায়ী.! যে বা যারা তার বাবাকে ঠকিয়েছে, যার জন্য তার বাবার আজকে এই অপমানটা হয়েছে, তাদের কাউকেই সে ছাড়বে না.! তাদের প্রত্যেককে খুঁজে বের করে সে উপযুক্ত শাস্তি দেবে। 😱

অন্যদিকে বড় বোন নিশা, সে তো তার বাবার এই অকাল মৃত্যুতে যেন পাগলই হয়ে গেছে। এমনিতেই বড়লোকদের সহ্য করতে পারতো না সে। তার ওপর তার বাবার মৃত্যুটা হয়েছে এক বড়লোকের তার বাবাকে ঠকানোর কারণেই। সুতরাং সেও যে এবার তার বাবার এই হৃদয়বিদার মৃত্যুর প্রতিশোধ নেবেই, সেটা বোধহয় আর না বললেও চলে.! 😱

So এবার তোমরা বলো, তোমাদের কেমন লাগছে এই সিরিয়াল.? 🤔 তোমরা কি উজি ও নিশার বাবার এই হঠাৎ মৃত্যুর জন্য তৈরি ছিলে.? অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates