ঘটনার সূত্রপাত অভিনেত্রী দিদিপ্রিয়ার একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে.! যেখানে তিনি অভিনেতা জিতু কমলের ওপর একাধিক বিস্ফোরক অভিযোগ আনেন। 👀 স্বাভাবিকভাবেই পোস্টটি ব্যাপকভাবে ভাইরাল হয়। আর সবাই একতরফা ভাবে জিতু কমলকেই দোষী বলে দাগিয়ে দিতে থাকে। ফলে আর চুপ করে থাকে না জিতু কমল। সে তার কাছে থাকা সমস্ত প্রমাণ, সমস্ত চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে পাবলিক করে দেয়। 😱 সবাই যখন সেই চ্যাট পড়ে দেখে, তখন বুঝতে পারে, যে দিদিপ্রিয়া যেই সমস্ত বিষয় নিয়ে জিতুর উপর অভিযোগ এনেছেন, সেটা কোনোভাবেই একতরফা নয়.! কারণ চ্যাট পড়ে সবাই স্পষ্ট বুঝতে পারে, সেখানে যা কিছু হয়েছে সমস্ত কিছুটা দুজনের সম্মতিতেই হয়েছে। আর যখন সেগুলো হচ্ছিল তখন কিন্তু দুজনেই সেটাকে বেশ এনজয় করেছে। 👍
কিন্তু পরবর্তীকালে এমন কিছু একটা হয়েছে যার ফলে অভিনেত্রী সেগুলো পোস্ট করেছেন বা করতে বাধ্য হয়েছেন.! আর এই বিষয়টা স্বয়ং জিতুই বারবার বিভিন্ন ইন্টারভিউতে বলে এসেছেন.! 😱 তো এরপরেই যখন জল মাথার ওপর দিয়ে গড়তে শুরু করে, তখনই আসরে নামে প্রোডাকশন হাউস.! তারা দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে এবং শেষ পর্যন্ত একটা মীমাংসা হয়। আর আমরা দেখতে পাই দিতিপ্রিয়া তার করা সেই পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেয় এবং জিতুও তার চ্যাটের স্ক্রিনশটগুলোকে তুলে নেয়.! আর তারা দুজনেই আবার সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেয়, যে তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছিল সেটা মিটে গেছে। 👍 স্বাভাবিকভাবেই সেটা দেখে সবাই খুব খুশি হয়। আর কালের নিয়মে পক্ষীরাজ ঘোড়ার মত ছুটতে শুরু করে “চিরদিনই তুমি যে আমার”। দর্শকেরা আবারো তাদের দুর্দান্ত কেমিস্ট্রি দেখে সমস্ত কিছু ভুলে যায় এবং এরই মাঝে এই সিরিয়ালটি হয়ে ওঠে “বেঙ্গল টপার”। 😱
কিন্তু তালটা হঠাৎ করে তখনই কেটে যায়, যখন জিতু কমল একসাথে সিরিয়াল এবং সিনেমার শুটিং করতে গিয়ে অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়ে। তাকে ভর্তি করতে হয় হাসপাতালে। ফলে সেই সময় সিরিয়ালের মেকার্সদের বাধ্য হয়ে গল্পের মোড় ঘোরাতে হয়। 👍 অবশ্য এরই মাঝে দিতিপ্রিয়ারও একটা অপারেশনও হয়.! আর তার কারণে সেও কিছুদিন সিরিয়াল থেকে অনুপস্থিত থাকে.! 👍 তো এরপর জিতু সুস্থ হয়ে পুনরায় সিরিয়ালে যোগ দেয় এবং দর্শক আবার তাকে দেখতে পেয়ে পুনরায় চাঙ্গা হয়ে ওঠে। 😱
কিন্তু এরই মাঝে হঠাৎ আমরা শুনতে পাই, যে আবারো নাকি দিতি ও জিতুর মধ্যে কোন একটা গন্ডগোল শুরু হয়েছে.! যার ফলে দিতি নাকি জিতুর সাথে শর্ট দিতে রাজি নয়। 👀 তো এই নিয়ে যখন সংবাদ মাধ্যমে লেখালেখি শুরু হয়, তখন জিতু সোশ্যাল মিডিয়ায় একটি আর্টিকেল শেয়ার করে একটি লম্বা পোস্ট করেন। 😱 এখানে তিনি লেখেন, যে দিতিপ্রিয়া সরাসরি ভাবে কিছু না বললেও, নাকি সত্যিই আর তার সাথে শর্ট দিতে রাজি নয়। কারণ জিতু মহিলা অভিনেত্রীদের সাথে শুট করার যোগ্য নয়.! তাছাড়া জিতু নাকি তার অসুস্থতা নিয়ে নাটক করেছে.! তা না হলে হাসপাতাল থেকে ফিরে এসে একটা মানুষ কি করে লাগাতার ১০ ঘন্টা কাজ করে যাচ্ছে.? 😱 ফলে জল এতদূর গড়ায় যে দুজনের সিনের শুট আলাদা আলাদাভাবে করতে হয়.! আর তিনি সেখানে আরো উল্লেখ করেন, যে ওনাকে আনঅফিশিয়ালি প্রোডাকশন হাউসের থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যে জিতু চাইলে নাকি সিরিয়াল থেকে বেরিয়ে যেতে পারে.! 😱
স্বাভাবিকভাবেই এই খবরটা বাইরে আসার পরই হৈচৈ পড়ে যায় পুরো ইন্ডাস্ট্রিজ জুড়ে.! দর্শকেরাও এক্কেবারে ক্ষেপে আগুন হয়ে যায়.! 👀 এরই মাঝেই আমরা জানতে পারি, যে প্রোডাকশন হাউস দুই পক্ষকে নিয়ে আমারও আলোচনায় বসছে। 👍 কিন্তু সেই আলোচনায় সমস্যার কোন সমাধান হয় না.! উল্টে আমরা জানতে পারি জিতু নাকি সিরিয়াল ছেড়ে দিয়েছেন.! 😱
এবার তিনি সত্যি সত্যিই নিজের ইচ্ছায় ছেড়ে দিয়েছেন নাকি ওনাকে বাধ্য করা হয়েছে, সেই বিষয়ে কেউ কিন্তু কোন টুঁ শব্দটিও করেনি.! কিন্তু চারিদিকে যে খবর ঘোরাফেরা করেছে, সেগুলো থেকে এটাই বোঝা যাচ্ছে, যে জিতু একপ্রকার বাধ্য হয়েছে সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসতে। 🥹 কারণ এই জন্যই জিতু নাকি আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আলোচনা ছেড়ে বেরিয়ে আসেন.! 😱
So কেউ যে এমনি এমনি এতো বড়ো একটা আলোচনা থেকে বেরিয়ে আসবে না, সেটা বোধহয় একটা ছোট বাচ্চাও বুঝতে পারবে.! 👍 আর এতো হিট সিরিয়ালের নায়কও বাধ্য না হলে কিন্তু এমনি এমনি একটা সিরিয়াল ছেড়ে দেবে না.! 👍 তাই এখানে এখন একটা প্রশ্নই আসছে, তাহলে কি অন্যায়ের কাছে যুদ্ধে ন্যায় হেরে গেল.? 🤔 আর অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় শুধুমাত্র কি তাহলে সিনেমা কিংবা সিরিয়ালেই সম্ভব.? রিয়েল লাইফে কি জোর যার মুলুক তার এই কথাটাই প্রযোজ্য.? 🤔 রিয়েল লাইফে কি ন্যায় কখনো জিততে পারে না, জিৎ সব সময় অন্যায়েরই হয়.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
“জোর যার মুলুক তার” — জিতুর প্রস্থান কি প্রমাণ করে দিল, ন্যায় এখানে টিকতেই পারে না.?
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
February 28, 2026
No Comments

TRP Update
Amit Barik
February 26, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
February 22, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
February 22, 2026
No Comments
