“তুই তো আমার বোনের মতো” – শিরিনকে উপযুক্ত জবাব দিয়ে পারুল এই কথাটা বলায় চমকে গেল শিরিন.! এবার কি তাহলে প্রকাশ পেতে চলেছে আসল সম্পর্ক.? 🤔

জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালে সম্প্রতি আমরা দেখতে পেয়েছি পুলিশের এনকাউন্টারে মারা গেছে পারুলের মা। যদিও আমরা দর্শকেরা এবং পারুল ও রায়ান জানে যে ওটা ফেক এনকাউন্টার ছিল, তার মা মারা যায়নি। কিন্তু শুধুমাত্র তার মায়ের যাতে আর জীবন সংকট না হয় এবং তাদের ফাইনাল পরীক্ষার জন্যই তারা এই মুহূর্তে বাড়ি ফিরে এসেছে। 👍

কিন্তু যেহেতু এই এনকাউন্টার এর খবরটা খবরের চ্যানেল ও খবরের কাগজে বেরিয়েছে, তাই স্বাভাবিকভাবেই এই বিষয়ে সবাই সমস্ত কিছু জেনে গেছে। যদিও শিরিন ও তার মা যেহেতু নাটের গুরু, তাই তারা সবটাই আগে থেকে জানে। 👍 কিন্তু ওই যে বললাম, তারা হতে পারে নাটের গুরু.! কিন্তু তারা আসল খবরটা জানে না 👀

তাই পারুল যখন বাড়ি ফিরে আসে, বাড়িতে তার শত্রুপক্ষরা যেমন তাকে তার মায়ের ডাকাত হওয়া নিয়ে অপমান করে.! ঠিক তেমনি এবার আমরা দেখতে পাচ্ছি শিরিন ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েই পারুলের মায়ের ডাকাত হওয়া নিয়ে পারুলকে অপমান করতে থাকে। শিরিন পারুলকে বলে কিরে পারুল, শুনলাম তোর ডাকাত মা নাকি মারা গেছে.? দ্যাখ দ্যাখ, সেই দুঃখে আমি কাঁদছি দ্যাখ.! এই বলে সে পারুলকে ব্যঙ্গ করতে থাকে। 👀 স্বাভাবিকভাবেই রেগে যায় পারুল। ফলে সে শিরিনকে জব্দ করতে তাকে বলে, কিন্তু শিরিন তোর তো চোখে জল নাই রে.! দাঁড়া তোর চোখে জল আনার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই বলে পারুল তার ব্যাগ থেকে ভেসলিন জাতীয় কিছু একটা বের করে সেটা শিরিনের চোখে লাগিয়ে দেয়। স্বাভাবিকভাবেই জ্বালায় শিরিন ছটফট করতে থাকে এবং তার চোখ দিয়ে এবার সত্যি সত্যিই জল গড়িয়ে পড়ে। 😜

এর পর এই পারুল যেটা বলে, সেটা হয়তো পারুল এমনি এমনি বলেছে.! কিন্তু শিরিন তো জানে, যে পারুল ভুল কিছু বলেনি.! পারুল শিরিনকে বলে, তুই তো আমার বোনের মতোই.! তাই তোকে আমি সত্যি সত্যি কাঁদায় দিলাম। 😱

So বুঝতেই তো পারছো, পারুল শিরিনকে বোন কথাটা এমনি এমনি বললেও, আমরা দর্শকেরা এবং শিরিন ভালো করেই জানি যে পারুল তার নিজের বোন। 👍 তাই এখান থেকে এখন একটা প্রশ্ন উঠে আসছে.! সেটা হচ্ছে, রাইটার-ডিরেক্টর কি এবার তাহলে আর দেরি করতে চাইছে না.? তারা কি এবার সত্যি সত্যিই পারুল ও শিরিনের দুই বোন হওয়ার এই এতো বড় সত্যটা এবার সামনে আনতে চলেছে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates