গতকাল রাতটা যেন একটা স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন এবার সত্যি হলো। ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল, আর গোটা দেশ ভাসলো আনন্দে। নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গ্যালারিতে ভারত, ভারত স্লোগান যেন কাঁপিয়ে দিচ্ছিল আকাশ। এই ম্যাচটা শুধুই কিন্তু একটা ম্যাচ বা খেলা ছিলো না, এটা ছিল বছরের পর বছর লড়াই, চোখের জলের, ভাঙা স্বপ্নের প্রতিশোধ। 💪
Thank you for reading this post, don't forget to subscribe!প্রথমে ব্যাট করতে নেমে ভারত যেন শুরু থেকেই জানিয়ে দিয়েছিল, আজকের দিনটা তাদেরই। শেফালি ভার্মা খেললেন যেন আগুন জ্বেলে দেওয়া এক ইনিংস – ৮৭ রান, ঝড়ের গতিতে। 🔥প্রতিটা বাউন্ডারির পর দেখা যাচ্ছিল তার চোখে এক অদ্ভুত আগুন। পাশে ছিলেন দীপ্তি শর্মা, যিনি দলের প্রয়োজনে ঠান্ডা মাথায় ৫৮ বলে ৫৮ রান করে ইনিংস গড়েন। কিন্তু আসল নাটকটা তখনও বাকি ছিল। 👀
দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামতেই দীপ্তি বল হাতে যেন আগুন ঝরাতে শুরু করলেন। প্রতিটা উইকেটের পর তার মুখে যে হাসি, সেটা শুধু এক জয়ী খেলোয়াড়ের নয়, সেটা এক যোদ্ধার হাসি। শেষমেশ তার ঝুলিতে ৫ উইকেট। তবে এখানে কিন্তু বলতেই হবে শেফালি ভার্মার নাম.! ব্যাটের পর বল হাতেও আগুন ঝরালো সে।বল করতে এসে পর পর দুই ওভারে ২ উইকেট নিয়ে ব্যাকফুটে ফেলে দেয় দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন লরা উলভার্ড তখনও লড়াই চালিয়ে যাচ্ছিলেন.! ঝকঝকে এক সেঞ্চুরিও করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দীপ্তির কাছে হার মানলো তার লড়াইও। দক্ষিণ আফ্রিকা থামল ২৪৬ রানে, আর ভারত পেল ৫২ রানের দাপুটে জয়। মাঠে তখন উল্লাস, চোখে জল, আর ছাদ ফাটানো চিৎকার – “ভারত মা কি জয়!” 🏆🇮🇳❤️
ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন শেফালি ভার্মা। শুধু রান নয়, তার সাহস, আত্মবিশ্বাস, আর মাঠে উপস্থিত সেই জেদটাই যেন ভারতকে এগিয়ে নিয়ে গেল। আর পুরো সিরিজে অনবদ্য পারফরম্যান্সের জন্য দীপ্তি শর্মা হয়েছেন প্লেয়ার অফ দ্য সিরিজ। ২২টি উইকেট, ২১৫ রান – এমন ধারাবাহিকতা অনেক পুরুষ ক্রিকেটারকেও হার মানায়।
এই জয় ভারতের জন্য শুধু একটা কাপ নয়। এটা সেই মেয়েদের কণ্ঠস্বর, যাদের একসময় বলা হয়েছিল “তোমাদের খেলে কী হবে?” – “তোমাদের রান্নাঘরে থাকা কাজ, তোমরা রান্নাঘরেই থাকো।” এটা সেই মেয়েদের গল্প, যারা দিনের পর দিন ঘাম ঝরিয়েছে, অথচ আলো পায়নি। আজ সেই আলো তাদেরই। 💥২০০৫ আর ২০১৭ সালের সেই চোখের জলের ইতিহাস মুছে দিয়ে ২০২৫ সালের এই দল লিখে দিল এক নতুন গল্প – জয়ের, বিশ্বাসের, আর আত্মসম্মানের। 💪
ম্যাচ শেষে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর বললেন, “এই দলের মেয়েরা শুধু খেলেনি, দেশের জন্য লড়েছে। আমরা জানতাম, একদিন এই স্বপ্নটা সত্যি হবেই।”
এই জয় কোটি মেয়েকে নতুন করে বিশ্বাস করতে শেখাবে – মেয়েরাও পারে, শুধু সুযোগ লাগবে। ক্রিকেটের বাইরেও এই মুহূর্ত হয়ে থাকবে ভারতের নারীদের আত্মসম্মানের প্রতীক। শেফালি, দীপ্তি, স্মৃতি, রিচা, জেমিমা, আমনজ্যোৎ, রাধা, ক্রান্তি, শ্রী, রেনুকা, স্নেহ, হার্লিন, অরুন্ধতী, উমা, প্রতিকা, হরমনপ্রীতরা আজ শুধু বিশ্বচ্যাম্পিয়ন নয়, তারা হয়ে গেলেন এক প্রজন্মের অনুপ্রেরণা। ❤️🥰




