দিতিকে রূপ হিসেবে তৈরি করতে ব্যর্থ গোরা! এদিকে দিতিকে খুঁজতে বাড়িতে হাজির পুলস্ত্য—সে কি তবে চিনে ফেলবে দিতিকে, নাকি রূপ হয়েই নিজেকে বাঁচিয়ে নেবে দিতি? 🤔

জি বাংলার এই মুহুর্তে একটি অন্যতম জনপ্রিয় সিরিয়াল হচ্ছে “তারে ধরি ধরি মনে করি”। সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকেই একের পর এক আনএক্সপেক্টেড টুইস্ট দিয়ে খেলা যেমন ঘুরিয়ে দিয়েছে, তেমনি দর্শককেও নিজের সাথে এক্কেবারে শক্ত করে বেঁধে নিয়েছে.! 💪

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্প্রতি এই “তারে ধরি ধরি মনে করি” সিরিয়ালেরই নতুন একটা প্রোমো ড্রপ করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি গোরা তার ওই ডাক্তার বন্ধুর সাথে মিলে একটা প্ল্যান করে.! তারা প্ল্যান করে যে, পুলস্ত্য তাদের বাড়িতে এসে হাজির হওয়ার আগেই তাদের দিতিকে রূপের মতো করে তৈরি করে ফেলতে হবে.! কারণ সেটা না করতে পারলে কিন্তু তারা পুলস্ত্যর হাত থেকে দিতিকে কোনভাবেই বাঁচাতে পারবে না.! 😱

সেই মতোই গোরা দিতিকে রূপের মতো বানাতে তাকে ট্রেনিং দেওয়া দেওয়া শুরু করে দেয়। কিন্তু দিতি রূপের মতো করে ভক্তিমূলক গান শিখতে সরাসরি মানা করে দেয়। বেচারা গোরা জোর করে তাকে দিয়ে কিছু করাতেও পারে না। 🥹

আর তখনই আমরা দেখতে পাই গোরার বাড়িতে এসে হাজির হয়েছে পুলস্ত্য। স্বাভাবিকভাবেই পুলস্ত বাড়িতে আসতেই দিতিকে গান শেখানো ছেড়ে বেরিয়ে আসে গোরা। 👀 পুলস্ত্য গোরাকে জিজ্ঞাসা করে দিতি কোথায়.? তখনই আমরা দেখতে পাই সেখানে হাজির হয়েছে রূপ রূপী দিতি.! 😱 স্বাভাবিকভাবেই সেখানে দিতিকে দেখে খুশি হয় পুলস্ত্য এবং সে এমনভাবে মুচকি হাসে, যেন সে বিশ্বজয় করে ফেলেছে.! 😜 কিন্তু দিতি তো তাকে চিনতেই পারেনি, তাই সে আশ্চর্য হয়ে পুলস্ত্যের দিকে তাকিয়ে থাকে.! 👀

So পুলস্ত্য যতই খুশি হোক না কেন, আর দিতি যতই এই মুহূর্তে রূপের মতো নাই হোক না কেন, কিন্তু আমার মনে হয় পুলস্ত্য এই মুহূর্তে তাকে তার সাথে নিয়ে যেতে পারবে না.! কারণ গোরার বাড়ির লোক প্রমাণ করে দেবে, যে এটা তাদের বাড়ির বৌমা রুপ.! কিন্তু পুলস্ত্য সেটা প্রমাণ করতে পারবে না.! 👍 যদিও পুলস্ত্য কিন্তু সিওর হয়ে যাবে, যে এটাই হচ্ছে তাদের দিতি অর্থাৎ অদ্বিতীয়া.! অন্যদিকে গোরার বাড়ির লোকের মধ্যেও কিন্তু একটা সন্দেহ ঢুকে যাবে.! 😱 বাকি এবার তোমরা বলো, তোমাদের কি মনে হচ্ছে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates