ছেলের মৃত্যু হল অথচ তার মা–বাবার কোন অস্তিত্বই নেই.! গোপালের শেষকৃত্যে মেকার্সদের দায়িত্বজ্ঞানহীনতায় ফুঁসছে দর্শক মহল 😱

‎জি বাংলার অন্যতম জনপ্রিয় “পরিণীতা” সিরিয়ালে গোপালের চরিত্রটিকে যেভাবে মেরে ফেলা হয়েছে, সেটি মোটেও ভালোভাবে নেয়নি দর্শক মহল। যার ফলে শুরু হয়েছে তীব্র বিতর্কের। ক্ষুব্ধ দর্শক তো এবার সিরিয়ালটিকে বয়কট করার ডাক পর্যন্ত দিয়ে ফেলেছে.! 😱 দর্শকের ক্ষোভ মূলত দুটো কারণে.! প্রথমটা অবশ্যই হঠাৎ করে এইভাবে গোপালের মতো এতো জনপ্রিয় একটা চরিত্রকে মেরে ফেলা.! আর দ্বিতীয়টা হচ্ছে, গোপালের মৃত্যুতে তার মা, বাবা, বোনকে প্রাধান্য না দিয়ে, তার শ্বশুরবাড়ির লোককেই প্রাধান্য দেওয়া। আর সেটা সোশ্যাল মিডিয়ার দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। 👍

‎এখানে আমরা দেখতে পেয়েছি গোপালকে মেরে ফেলতে এবং তার শেষকৃত্য সম্পন্ন করতে মেকার্সরা এতটাই অধৈর্য হয়েছিল যে, ঠিকমতো গোপালের বিদায়টাও তারা দেখায়নি.! মানে তাদের এতোটাই তাড়া ছিল যে, বাড়ির ছেলে মারা গেল, অথচ তার মা-বাবাকে দেখানো হলো না.! যে বাবা-মা তাকে বড় করে মানুষ করে তুলল তাকে দেখাবেনা.? তার যে বাড়িতে একটা বোন রয়েছে, তাকে দেখানো হবে না.? যেই গ্রামে গোপালের এতো নাম, এতো মান-সম্মান, সবাই তাকে এতো ভালোবাসে, তার গ্রামের কাউকে দেখানো হবে না.? মানে এতোটাই তাড়া, গতকালের এপিসোডটা দেখে মনে হচ্ছিল যেন রাইটারের পেছনে পাগলা কুত্তা পড়ে রয়েছিলো.? 😜🤣

‎আরে বাবা একটা এতো জনপ্রিয় একটা চরিত্রের তোমরা ইতিঃ করছো, অথচ সে তার প্রাপ্য সম্মানটুকু পাবে না.! তাছাড়া আজকাল একটা জিনিস আমরা লক্ষ্য করছি, দর্শককে এই সমস্ত সিরিয়ালের মেকার্সরা যেন নিজেদের কেনা গোলাম ভেবে নিয়েছে.! মানে তাদেরকে ইচ্ছেমতো যেমন খুশি ব্যবহার করা হচ্ছে.! তাদের চাওয়া পাওয়ার কোন গুরুত্বই দেখছি এদের কাছে নেই.! 🥹

‎একটা তো সিম্পল হিসাব রয়েছে, নাকি.! আরে বাবা একটা অভিনেতা বা অভিনেত্রী যদি শো ছেড়েও দিতে চায়, তাহলেও তাকে নিশ্চয় একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়.! তাহলে এখানে গোপালকে দিয়ে কি আর ১০ টা মিনিট এক্সট্রা শুট করানো গেলো না.? নাকি গোপালের মা-বাবা-বোন-কাকি গ্রামের লোকেদের দেখালে আলাদা করে গাঁটের কড়ি খসাতে হতো, তাই নমঃ নমঃ করে পার করে দেওয়া হলো.? 🤔 একটা জিনিস বুঝিনা, যদি এতো কাস্টকে পুষতেই পারবো না, তাহলে ফালতু ফালতু নাটক দেখিয়ে এতো লোককে ঢাকঢোল পিটিয়ে দেখানোর দরকারটাই বা কি.? 🤔 তোমরা একটা জিনিস লক্ষ্য করবে (এটা কিন্তু ফ্যাক্ট) এই রাইটিং টিমের প্রত্যেকটা সিরিয়ালেই এই একই জিনিস হয়.! যখন সিরিয়াল শুরু হবে, তখন লোকে লোকে লোকারণ্য। কিন্তু যত সিরিয়াল এগোবে, তত লোকসংখ্যা কমবে.! 👀

‎So তোমাদের হয়ে করে দিলাম আমি যা বলার তো বলেই দিলাম। কিন্তু তা সত্বেও..এই বিষয়ে তোমাদের আরো যদি কোন মতামত থাকে.? 🤔 তাহলে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates