জি বাংলার এই মুহূর্তে একটি অন্যতম বহুল চর্চিত সিরিয়াল হচ্ছে “তারে ধরি ধরি মনে করি”। গত সপ্তাহ থেকে এই সিরিয়ালটি সম্প্রচারিত হওয়া শুরু হয়েছে জি বাংলার পর্দায়। আর শুরু হওয়ার পর থেকেই এই সিরিয়ালটি জায়গা করে নিয়েছে দর্শকের হৃদয়ে। বিশেষ করে দীর্ঘদিন পর অভিনেত্রী পল্লবী শর্মার আবার কাম ব্যাক এবং এই সিরিয়ালের ইউনিক স্টোরি এবং প্রেজেন্টেশন মোহিত করেছে দর্শকদের। আর সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকে যেভাবে একের পর এক টুইস্ট দিয়ে চলেছে, যেটি শক্ত করে সাথে বেঁধে রাখতে সক্ষম হয়েছে দর্শকদের। 😱
তো এই সিরিয়ালে সম্প্রতিক এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম অদ্বিতীয়া অর্থাৎ দিতিকে এনগেজমেন্টের দোহাই দিয়ে কায়দা করে নদীতে ফেলে মেরে ফেলার চেষ্টা করে পুলস্ত্য। 👀 কিন্তু ভাগ্যের পরিহাসে বেঁচে যায় সে এবং নদীতে ভাসতে ভাসতে গিয়ে সে পড়ে গোরার সামনেই। 😱 আর যেই গোরা তার স্ত্রী রূপকে সদ্য হারিয়েছে, তারকাছেই যখন তারই স্ত্রীর চেহারার দিতি গিয়ে পড়ে স্বাভাবিকভাবেই সে তখন চমকে যায়। 👀
এরপর গোরা দিতিকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানিয়ে দেয় যে দিতি তার সমস্ত অতীত ভুলে গিয়েছে। কিন্তু গোরা ঠিক করে, সে দিতিকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে নিজে এই সংসার ত্যাগ করবে। 🥹
ওদিকে দিতি মারা যাওয়ায় বাড়িতে তার শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু হয়ে যায়। যদিও সবটাই যে লোক দেখানো সেটা আর দর্শকের বুঝতে বাকি থাকে না। 👍 কিন্তু সেই সময় সেখানে উপস্থিত হয় গোরা এবং তাদেরকে সে জানায়, যে দিতি বেঁচে রয়েছে।সুতরাং তারা যেন এই শ্রাদ্ধের অনুষ্ঠান বন্ধ করে। 👀 স্বাভাবিকভাবেই এটা শুনেই চমকে যায় পুলস্ত্য, তার প্রেমিকা এবং তার হবু শাশুড়ি। 😱
কিন্তু এরপর গোরা সেখান থেকে চলে গেলে পুলস্ত্য তার হবু শাশুড়িকে আশ্বস্ত করে, যে দিতি হয়তো এই মুহূর্তে বেঁচে রয়েছে ঠিকই, কিন্তু সে কোনভাবেই এই বাড়িতে আর ফিরে আসবেনা.! পুলস্ত্য তাকে কোনোভাবেই বাঁচিয়ে রাখবে না.! 😱
So বুঝতেই তো পারছো, গোরা দিতির ভালো করতে গিয়ে অজান্তে কিন্তু তার আরো খারাপটাই করে দিলো.! সে নিজের অজান্তেই দিতিকে মৃত্যুর মুখেই ঠেলে দিলো.! 💔 তো কি মনে হয়, কি হবে এবার দিতির.? 🤔 পুলস্ত্য কি এবার তাকে হাসপাতলে ঢুকেই মেরে ফেলা চেষ্টা করবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋
দিতির ভালো করতে গিয়ে নিজের অজান্তেই সর্বনাশ করে দিল গোরা। দিতি বেঁচে আছে জানতে পেরে তাকে আবারও শেষ করার প্ল্যান করল পুলস্ত্য.! 😱
- Publish By:
- Amit Barik
- No Comments
- Share
Latest Updates

Bangla Serial
Amit Barik
April 17, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 16, 2026
No Comments

Bangla Serial
Amit Barik
April 15, 2026
No Comments

