শত্রু নয়, এবার ‘বন্ধু’ হিসেবেই নিশাকে শেষ করতে চায় জিৎ বসু.! অন্যদিকে উজির এক সিদ্ধান্তেই ঋষির অতীত আবার ফিরে এলো তার বর্তমান হয়ে.!😱

‎জি বাংলার অন্যতম জনপ্রিয় “জোয়ার ভাঁটা” সিরিয়ালে গতকাল ঘটে গেল দুটি খুবই ইন্টারেস্টিং ঘটনা। 👍 একদিকে আমরা যেমন দেখতে পেলাম অফিসার জিৎ বসু নিশাকে ধরতে এবার তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। তেমনি অন্যদিকে উজি ঋষির অতীতের ভয় দূর করতে তাকে নিউ ইয়ারের দিনে ওই নাইট ক্লাবে নিয়ে যেতে ঋষির মাকে রাজি করিয়ে নিলো। 😱

‎যতদিন থেকে ব্যানার্জি পরিবারের শত্রু নিশাকে ধরতে স্পেশাল অফিসার জিৎ বসুর আগমন হয়েছে, তবে থেকেই যেন নিশা এবং জিতের এই লড়াইটা এক দারুন ইন্টারেস্টিং মোড় নিয়েছে। মানে প্রত্যেকবারই এই দুজনের মাঝে এমন এমন সব টক্কর আমরা দেখতে পেয়েছি, যেটি সিরিয়ালটিকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে। 👍

‎কিন্তু নিশাই যে আসল অপরাধী, জিৎ বসু সেটা বুঝতে পেরে গেলেও, প্রমাণ না থাকায় সে এখনো অবধি কিছু করে উঠতেই পারেনি। তাই সে নিশাকে ধরতে এবার একটা নতুন প্ল্যান করে। সে ঠিক করে আর এবার সে নিশাকে শত্রু হিসেবে নয়, বন্ধু হিসেবেই শেষ করবে। 😱 যদিও নিশা ইতিমধ্যেই জিৎ বসুর এই চালটি বুঝতে পেরে গেছে। 👀

‎অন্যদিকে ঋষির মা যখন জানতে পারে খেয়া এবং উজি মিলে ঋষিকে নাইট ক্লাবে নিয়ে যাওয়ার প্ল্যান করছে, তখন সে ক্ষোভে ফেটে পড়ে। এই বাড়াবাড়িটা করার জন্য সে উজির ওপর তীব্র ক্ষুব্ধ হয়। আর সেই সুযোগটাকেই কাজে লাগানোর চেষ্টা করে ঐশী। যদিও ঋষির বাবা বুঝতে পারে উজি ঠিক কেন ঋষিকে ঐ নাইট ক্লাবে নিয়ে যেতে চাইছে। ফলে সে উজির পাশে দাঁড়িয়ে সবাইকে সমস্তটা বোঝানোর চেষ্টা করে। 👍

‎উজিও নিজের শ্বশুরমশাইয়ের সাপোর্ট পেয়ে নতুন করে শক্তি পায়। তাই সে আর এক মুহূর্তও দেরি না করে তার শাশুড়িকে সমস্তটা বোঝায়। সে তার শাশুড়িকে বোঝায়, যে ঋষির কেন এই মুহূর্তে ওই নাইট ক্লাবে যাওয়াটা প্রয়োজন.! ঋষির কেন অতীতের মুখোমুখি দাঁড়িয়ে তার ভয়টাকে কাটানোর চেষ্টা করা উচিত.! কারণ একমাত্র এটাই হচ্ছে উপায়, যার দ্বারা ঋষি পুরোপুরি তার অতীতের ভয়টাকে কাটিয়ে ফেলতে পারে.! 👍 উজির মুখে এই সমস্ত কথা শুনে সাহস পায় ঋষির মা। ফলে সে উজিকে ভরসা করে তার সাথে ঋষিকে নিয়ে নিউ ইয়ারের পার্টিতে ঐ নাইট ক্লাবে যেতে রাজি হয়ে যায়.! 😱

‎So এখন শুধু এটাই দেখার, ঐ নাইট ক্লাবে গিয়ে ঋষি তার পুরনো অতীতটাকে পুরোপুরি পিছনে ফেলে দিতে পারে, নাকি সেই অতীতই আবার নতুন করে তার বর্তমান হয়ে ফিরে আসে.? 🤔 ওদিকে অফিসার জিৎ বসু ও নিশার এই নতুন বন্ধুত্ব বন্ধুত্ব খেলাটাই বা কোন দিকে মোড় নেয়.? 🤔 বাকি তোমাদের কি মনে হচ্ছে, কি হতে চলেছে আগামীতে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Comment

Latest Updates