দিতি–গোরার কাছে আবারও ঘোল খেল পুলস্ত্য! ছদ্মবেশে তার বাড়িতে হানা দিয়ে গোপন পুঁথি উদ্ধার করে উধাও—কাজটা যে দিতি ও গোরাই করেছে, পুলস্ত্য কি বুঝতে পারবে?

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল হলো অবশ্যই “তারে ধরি ধরি মনে করি”। সম্প্রতি আমরা এই সিরিয়ালেই দেখতে পেলাম, যে আবারো একবার পুলস্ত্যকে ঘোল খাওয়ালো গোরা ও দিতি। 👀

আসলে দিতি ও গোরা দালালের কাছ থেকে বিশুর বিক্রি করে দেওয়া পুঁথিটি উদ্ধার করতে গিয়ে জানতে পারে, যে সেই পুঁথিটি ঐ দালাল পুলস্ত্যকে বিক্রি করে দিয়েছে। দালালের মুখে পুলস্ত্যের নাম শুনে চমকে যায় দিতি ও গোরা। দিতি বলে, এই পুলস্ত্য কি আমাদের পিছু ছাড়বে না.? আমরা যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি এই পুলস্ত্য পেছনে পড়ে রয়েছে। 😱

এরপর দিতি ঠিক করে তাদেরকে যেই করেই হোক পুলস্ত্যের কানে খবরটা পৌঁছানোর আগেই তার বাড়ি থেকে ওই পুঁথিগুলো উদ্ধার করতে হবে। সেই মতই তারা দুজন মিউনিসিপ্যালিটির কর্মচারী সেজে পুলস্ত্যের বাড়িতে হানা দেয়। এদিকে ঐ দালাল আবার পুলস্ত্যকে ফোন করে সমস্তটা জানিয়ে দেয়। ফলে পুলস্ত্য তড়িঘড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর সে তার মা-বাবাকে সমস্তটা ফোন করে জানানোর চেষ্টা করে.!

কিন্তু দিতি ও গোরা পুলস্ত্যের মা-বাবাকে কায়দা করে বোকা বানিয়ে সেই পুঁথিগুলো নিয়ে পুলস্ত্য বাড়িতে ফেরার আগে সেখান থেকে কেটে পড়ে। 😜 স্বাভাবিকভাবেই পুলস্ত্য যখন বাড়িতে আসে, তখন দেখে যে ওই পুঁথিগুলো আর সেখানে নেই। অবশ্য পুলস্ত্য এখনো এটা জানতে পারেনি, যে কে বা কারা তার বাড়িতে ঢুকে ওই পুঁথিগুলো নিয়ে গেছে.? শুধু তাই নয়, সে এখনো এটাও জানতে পারেনি, যে ওই পুঁথিগুলো আসলে ব্রজধামের.! 😱

So এখন শুধু এটাই দেখার পুলস্ত্য আদৌ জানতে পারে কিনা, যে ঐ পুঁথিগুলো তার বাড়িতে ঢুকে গোরা এবং দিতিই নিয়ে গেছে.? 🤔 তোমাদের কি মনে হচ্ছে, পুলস্ত্য কি এই সত্যিটা জানতে পারবে.? 🤔 অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে..!! 🥰😋

Leave a Comment

Latest Updates

Bangla Serial
Amit Barik
দোল পূর্ণিমায় বিশ্বাসঘাতকতা বনাম ন্যায়ের লড়াই? জেলে নিশার গর্জন—“কোন জেল আমায় আটকাতে পারবে না”, উজির শপথ—“তোর সামনে দাঁড়াব আমি”। এবার কি ন্যায় বনাম প্রতিশোধে ছিন্নভিন্ন হবে দুই বোনের সম্পর্ক?
Read More »
Bangla Serial
Amit Barik
“ডাকবে না আমায় অপর্ণা বলে”—ভবিষ্যৎবাণী সত্যি করে দোলের দিনই আত্মপ্রকাশ করল রাজনন্দিনী, স্তম্ভিত আর্যের সামনে ঘোষণা—ফিরেছি সব হিসেব মেলাতে, উত্তেজনায় কাঁপছে দর্শক মহল!
Read More »
TRP Update
Amit Barik
স্লট বদলের মাস্টার স্টোকেই উল্টে গেল খেলা! আবারও বেঙ্গল টপার পরিণীতা, মৃতপ্রায় দাদামণির কামব্যাক—নতুন সময়েই জোয়ার ভাঁটার ঝড়ে গুঁড়িয়ে গেল গতবারের বেঙ্গল টপার! 🔥
Read More »
Bangla Serial
Amit Barik
স্ত্রী কিংবা মা—একজনকে বেছে নাও! কাত্যায়নী দেবীর আলটিমেটামে চাপে গোরা! গান না ছাড়ার শপথ নিয়ে রাস্তায় নামল দিতি—শেষমেশ জিতবে কে, দিতির জেদ নাকি কাত্যায়নীর শর্ত?
Read More »
Bangla Serial
Amit Barik
ভাগ্যের চক্রে হাঁড়িকাঠে মাথা দেওয়া পারুলকে বাঁচাতে ভালোবাসার কথা স্বীকার করলো রায়ান! কিন্তু শিরিনের হাত থেকে সে কি বাঁচাতে পারবে পারুলকে? আর এই ভালোবাসার কথা পরে সে অস্বীকার করবে না তো?
Read More »